× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘আম্পায়ার্স কল’ নিয়মের বদল চান স্টোকস

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:১৮ পিএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২৯ পিএম

‘আম্পায়ার্স কল’ নিয়মের বদল চান স্টোকস

রাজকোটে টেস্টে দ্বিতীয় ইনিংসে দুর্ভাগ্যজনকভাবে এলবিডব্লিউর শিকার হয়েছেন ইংলিশ ওপেনার জ্যাক ক্রোলি। এই নিয়ে টানা দুই ম্যাচে এমন ঘটনা ঘটল ক্রোলির সঙ্গে। আগের ম্যাচে বিশাখাপাটনামেও কুলদীপ যাদবের বলে এলবিডব্লিউ হয়েছিলেন ক্রোলি। এবার তাকে ফিরিয়েছেন জাসপ্রীত বুমরাহ। টিভি রিপ্লেতে দেখা গেছে বল লেগ স্টাম্পের সামান্য ওপর দিয়ে চলে যেত।

আম্পায়ার্স কলের কারণেই আউট হয়ে সাজঘরে ফিরতে হয়েছে ক্রোলিকে। পরে ইংল্যান্ডের কোচ ব্রেন্ডন ম্যাককালাম এবং অধিনায়ক বেন স্টোকস এই আউটের ব্যাখ্যা জানতে চেয়েছিলেন জেফ ক্রোর কাছে। ম্যাচ শেষে এই ব্যাপারে কথা বলেছেন স্টোকস। চেয়েছেন আম্পায়ার্স কল যেন বাদ দেওয়া হয়।

ম্যাচ শেষে স্টোকস বলেন, ‘যখন ছবি পাওয়া গেল তখন আমরা শুধুমাত্র জ্যাকের (জ্যাক ক্রোলি) এলবিডব্লিউর সিদ্ধান্ত নিয়ে স্বচ্ছতা চাইছিলাম। রিপ্লেতে দেখা গেছে, বল পরিষ্কারভাবেই স্টাম্প মিস করবে। ফলে যখন এটিকে আম্পায়ার্স কল দেওয়া হলো এবং বল স্টাম্পে আঘাত করল না আমরা কিছুটা অবাক হয়েছিলাম এবং হক-আইয়ের কাছে ব্যাখ্যা চেয়েছিলাম।’

স্টোকস আরও বলেন, ‘এখানে নম্বর নাকি যেনর কথা বলা হয়েছিল। বলা হয়েছিল এটা স্টাম্পে আঘাত করবে তবে ধারণাটা ভুল ছিল। আমি জানি না কী হয়েছে এখানে তবে কিছুটা একটা ভুল হয়েছে।’

বিশাখাপাটনাম টেস্টেও ক্রোলির এলবিডব্লিউর সিদ্ধান্ত গিয়েছিল ভারতের পক্ষে অর্থাৎ ইংল্যান্ডের বিপক্ষে। বিষয়টি নিশ্চিতভাবেই হতাশাজনক স্টোকসবাহিনীর জন্য। 

স্টোকস জানান, ‘এখানে যা ঘটেছে তার জন্য আমি কাউকে দোষারোপ করছি না। এটির সঙ্গে ফলাফলের কোনো যোগাযোগ নেই। মাঝেমধ্যে যখন কোনো সিদ্ধান্ত আপনার বিপক্ষে যাবে তখন আসলে খারাপ লাগবে। আপনি চাইবেন যেন এগুলো আপনার পক্ষে যায়। মাঝেমধ্যে এগুলো যাবে মাঝেমধ্যে আবার যাবে না আপনি সব সময় লেভেল প্লেয়িং ফিল্ড চাইবেন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা