× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাঁচি টেস্টে বিশ্রামে বুমরাহ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৪৩ পিএম

আপডেট : ১৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:০৫ পিএম

রাঁচি টেস্টে বিশ্রামে বুমরাহ

পিঠের চোট কাটিয়ে ফেরা জসপ্রীত বুমরাহকে বিশেষ বিবেচনায় দেখছে ভারতের ক্রিকেট বোর্ড বিসিসিআই। শারীরিক ধকল সামলানোর জন্য ইংল্যান্ডের বিপক্ষে রাঁচি টেস্টে বিশ্রাম দেওয়া হয়েছে বুমরাহকে। চলতি সিরিজের তিন ম্যাচে সর্বাধিক ১৭ উইকেট পাওয়ার পরও ৩০ বর্ষী ক্রিকেটারের দীর্ঘমেয়াদি ফিটনেসকে অগ্রাধিকার দিতেই এমন সিদ্ধান্ত।

আগামী ৭ মার্চ ধর্মশালায় সিরিজের শেষ টেস্টের আগে ২০ দিনের লম্বা বিরতি পাবেন ডানহাতি এ পেসার। যদিও রাঁচি টেস্টের ফলাফলের ওপর ওই ম্যাচে তার ফেরা নির্ভর করবে। এক ম্যাচ হাতে রেখেই ভারত সিরিজ জিতলে বুমরাহ শেষ টেস্টে নাও ফিরতে পারেন।

বুমরাহর অনুপস্থিতিতে রাঁচির পিচ বিবেচনায় স্কোয়াডে আসতে পারেন মুকেশ কুমার রঞ্জি ট্রফিতে বিহারের বিপক্ষে বাংলার হয়ে ১০ উইকেট নিয়ে অনেককেই ডানহাতি এই পেসার মুগ্ধ করেছিলেন। তবে আগামী মঙ্গলবার রাচিতে স্পিন নির্ভর পিচ হলে চতুর্থ স্পিনার খেলাতে পারে রোহিত শর্মার দল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা