× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপ

সেমিফাইনালে ইমরানুর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৫৩ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ২১:১৬ পিএম

সেমিফাইনালে ইমরানুর

তেহরানে অনুষ্ঠিত এশিয়ান ইনডোর অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপের ৬০ মিটার স্প্রিন্টে সেমিফাইনালে উঠেছেন বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান। তিন নম্বর হিটে ৬.৬২ সেকেন্ড টাইমিং নিয়ে তিনি দ্বিতীয় হয়েছেন। প্রথম হয়েছেন ওমানের আলী আনওয়ার। তার টাইমিং ৬.৫৬।

বাংলাদেশ অ্যাথলেটিক্স ফেডারেশনের সাধারণ সম্পাদক আব্দুর রকিব মন্টু জানিয়েছেন,'এখনো সেমিফাইনালের আনুষ্ঠানিক তালিকা প্রকাশ হয়নি। নিজের হিটে দ্বিতীয় এবং চার হিট মিলিয়ে শীর্ষ চার জনের মধ্যে আছেন ইমরান। তাই তার সেমিফাইনালে খেলা নিশ্চিতই।'

ঘন্টা খানেক পরেই সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। সেমিফাইনালে দু’টি হিট অনুষ্ঠিত হবে। সেমিফাইনালে দুই হিটের উত্তীর্ণরা আগামীকাল ফাইনালে খেলবেন। বাংলাদেশের দ্রুততম মানব ইমরানুর রহমান গত আসরে চ্যাম্পিয়ন হয়েছিলেন।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা