× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

জয়সওয়ালের আরেকটি ডাবল সেঞ্চুরি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০০ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫৮ পিএম

ডাবল সেঞ্চুরির পর যশস্বী জয়সওয়ালের উদযাপন। ছবি-ক্রিকইনফো

ডাবল সেঞ্চুরির পর যশস্বী জয়সওয়ালের উদযাপন। ছবি-ক্রিকইনফো

যশস্বী নামের অর্থ যেমন কীর্তিমান। তেমনই একের পর এক কীর্তি গড়ে যাচ্ছেন যশস্বী জয়সওয়াল। মাত্র ৬টি টেস্ট। তাতেই দুই ডাবল সেঞ্চুরি, এক সেঞ্চুরি এবং দুই অর্ধশতক। অভিষেকের পর রান ফোয়ারা ছুটাচ্ছেন, রেকর্ডবুকও এলোমেলো করে দিচ্ছেন জয়সওয়াল। 

রাজকোটে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের তৃতীয় টেস্টে ডাবল সেঞ্চুরির দেখা পেয়েছেন ২২ বর্ষী ব্যাটার। সেঞ্চুরির পর গতকাল শনিবার ডিটায়ার্ড হার্ট হয়ে মাঠ ছেড়েছিলেন। তখন ভারতীয় ওপেনারের নামের পাশে ১৩৩ বলে ১০৪ রান, ৯ চার ও ৫ ছয়। আর আজ রবিবার চতুর্থ দিনের ১৪তম ওভারে ব্যাটিংয়ে নামেন। নেমেই দ্রুতগতিতে ছুটেন। ৮৪ তম ওভারে করেন ছক্কার হ্যাটট্রিক। আর ৯৭তম ওভারের দ্বিতীয় সর্বকনিষ্ঠ ক্রিকেটার হিসেবে তুলে নেন টেস্ট ক্যারিয়ারের দ্বিতীয় ডাবল সেঞ্চুরি। টেস্টে এক ইনিংসে ১২ ছক্কা মারে তিনি। তাতে ভাগ বসান ওয়াসিম আকরামের রেকর্ডে। 

টেস্টে দুই ডাবল সেঞ্চুরিয়ান (সর্বকনিষ্ঠ) 

বিনোদ কাম্বলি (ভারত) : ২১ বছর ৫৪ দিন

স্যার ডন ব্র্যাডম্যান (অস্ট্রেলিয়া) : ২১ বছর ৩১৮ দিন

যশস্বী জয়সওয়াল (ভারত) : ২২ বছর ৪৯ দিন

গ্রায়েম স্মিথ (দক্ষিণ আফ্রিকা) : ২২ বছর ১৭৩ দিন


টেস্টে এক ইনিংসে সর্বোচ্চ ছক্কা 

১২; যশস্বী জয়সওয়াল (ভারত); প্রতিপক্ষ : ইংল্যান্ড; ভেন্যু : রাজকোট; ২০২৪ 

১২; ওয়াসিম আকরাম (পাকিস্তান) ; প্রতিপক্ষ : জিম্বাবুয়ে; ভেন্যু : শেখপুরা; ১৯৯৬ 

১১; নাথান অ্যাস্টল (নিউজিল্যান্ড) ; প্রতিপক্ষ : ইংল্যান্ড; ভেন্যু : ক্রাইস্টচার্চ; ২০০২ 

১১; ম্যাথু হেইডেন (অস্ট্রেলিয়া) ; প্রতিপক্ষ : জিম্বাবুয়ে; ভেন্যু : পার্থ; ২০০৩ 

১১; ব্রেন্ডন ম্যাককালাম (নিউজিল্যান্ড) ; প্রতিপক্ষ : পাকিস্তান; ভেন্যু : শারজা; ২০১৪

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা