× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ জাতীয় রাজনীতি সারা দেশ আন্তর্জাতিক অর্থনীতি খেলা বিনোদন মতামত চাকরি-ক্যারিয়ার শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

হাসপাতালে নিবিড় পর্যবেক্ষণে মোস্তাফিজ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:৫৬ পিএম

আপডেট : ১৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৪৯ পিএম

হাসপাতালে ২৪ ঘণ্টা নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে মোস্তাফিজকে। প্রবা ফটো

হাসপাতালে ২৪ ঘণ্টা নিবিড় তত্ত্বাবধানে রাখা হয়েছে মোস্তাফিজকে। প্রবা ফটো

নেটে অনুশীলনের সময় বলের আঘাতে মাথায় চোট পান মোস্তাফিজুর রহমান। এর পর রক্তাক্ত অবস্থায় বাঁহাতি এই পেসারকে নেওয়া হয় চট্টগ্রামের ইমপেরিয়াল হাসপাতালে। সেখানে তার মাথার সিটি স্ক্যানের পর ক্ষতস্থানে সেলাই করা হয়েছে। এর পর ফিজকে নিয়ে স্বস্তির খবরই দিয়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স ফ্র্যাঞ্চাইজি। স্ক্যান রিপোর্ট অনুযায়ী মোস্তাফিজের মাথার চোট শুধু বাইরের অংশে, অভ্যন্তরীণ কোনো চোট নেই। তবে আগামী ২৪ ঘণ্টা হাসপাতালে নিবিড় তত্ত্বাবধানে থাকবেন এই টাইগার পেসার।

মোস্তাফিজের সবশেষ অবস্থা জানিয়ে কুমিল্লা ভিক্টোরিয়ানসের দেওয়া এক বিবৃতিতে দলটির ফিজিও জাহিদুল ইসলাম বলেছেন, ‘স্ক্যান করানোর পর আমরা জানতে পেরেছি যে চোট শুধুই বাইরের অংশে। অভ্যন্তরীণ কোনো রক্তক্ষরণ নেই। সার্জিক্যাল টিম ক্ষতস্থানে সেলাই করে দিয়েছে। এখন তিনি নিউরোসার্জন দলের অধীনে ইম্পেরিয়াল হাসপাতালে নিবিড় তত্ত্বাবধানে রয়েছেন। তার জিসিআই স্কেল ১৫/১৫। বর্তমানে তিনি বিপদের বাইরে আছেন এবং আশা করছি ২৪ ঘণ্টা পর্যবেক্ষণের পর আমরা তাকে টিম হোটেলে নিয়ে যেতে পারব।’

এর আগে চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের আজ সকাল ১০টা থেকে কুমিল্লা ভিক্টোরিয়ানস দল অনুশীলন করছিল। মোস্তাফিজ নেটে বোলিং করার সময়ই মাথায় চোট পান। বল করে রান আপ নিতে ফিরছিলেন তিনি। এ সময় কুমিল্লার প্রধান কোচ মোহাম্মদ সালাউদ্দিনের ডাক পড়ে মোস্তাফিজের। মাথা ঘুরিয়ে কোচের দিকে যাওয়ার সময়ই বল মোস্তাফিজের মাথার বাঁ দিকে আঘাত করে।

বলের আঘাতে মোস্তাফিজের মাথার পেছনের দিক ফেটে যায়। রক্ত বন্ধ করতে মাঠেই কুমিল্লার চিকিৎসক দল মোস্তাফিজের মাথায় ব্যান্ডেজ করেন। এরপর তাকে অ্যাম্বুলেন্সে করে নিয়ে যাওয়া হয় হাসপাতালে। এবারের বিপিএলে এখন পর্যন্ত কুমিল্লার হয়ে ৯ ম্যাচ খেলেছেন মোস্তাফিজ। তার শিকার ১১ উইকেট। ৩২ রান দিয়ে ৩ উইকেট ছিল এবারের বিপিএলে মোস্তাফিজের সেরা বোলিং।


শেয়ার করুন-

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা