× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

ঢাকাকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল চট্টগ্রাম

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ২২:২১ পিএম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৩৭ পিএম

ঢাকাকে হারিয়ে আশা বাঁচিয়ে রাখল চট্টগ্রাম

চলতি বিপিএলের শুরুতে বেশ ভালো অবস্থানেই ছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। কিন্তু সবশেষ তিন ম্যাচের সবকটিতে হেরে ব্যাকফুটে চলে গিয়েছিল তারা। ফলে প্লে-অফের স্বপ্ন বাঁচিয়ে রাখতে জয় ছাড়া কোনো পথ খোলা ছিল না তাদের সামনে। এমন সমীকরণের ম্যাচে আসর থেকে আগেই বাদ পড়া দুর্দান্ত ঢাকাকে ১০ রানে হারিয়ে প্লে-অফের আশা ধরে রাখল বন্দর নগরীর দলটি।

শনিবার (১৭ ফেব্রুয়ারি) চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বিপিএলের ৩৬তম ম্যাচে টস জিতে আগে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে স্কোর বোর্ডে ১৫৯ রান করেছিল স্বাগতিকরা। জবাব দিতে নেমে শেষ পর্যন্ত নির্ধারিত সময়ে ৫ উইকেট হারিয়ে ১৪৯ রানে থামে ঢাকার ইনিংস। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে আপাতত টেবিলের চারে উঠল শুভাগত হোমের দল।  

এদিন আগে ব্যাট করে ওপেনার তানজিদ হাসান তামিম ও টম ব্রুসের ব্যাটে ভর করে ১৫৯ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে চট্টগ্রাম। ব্যাট হাতে ৫১ বলে একটি চার ও ৬টি ছয়ের মারে ৭০ রানের ইনিংস খেলেন তানজিদ। টম ব্রুস করেন দ্বিতীয় সর্বোচ্চ ৪৮ রান।

লক্ষ্য তাড়া করতে নেমে ঢাকার অ্যালেক্স রোস ৪৪ বলে ৫৫ রানের ইনিংস খেলেন। এছাড়া নাঈম শেখ ২৯, মোসাদ্দেক হোসেন ২৯* ও ইরফান শুক্কুর ১৪* রান করলেও দলকে জেতাতে পারেননি। শেষ পর্যন্ত ২০ ওভারে ৫ উইকেটে ১৪৯ রানে থামেন তারা।  


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা