× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফের সেরা সাগরিকা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ২২:০৮ পিএম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ২২:১২ পিএম

সাফের সেরা সাগরিকা

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপে সেরা খেলোয়াড়ের পুরস্কার পাচ্ছেন বাংলাদেশের মোসাম্মাৎ সাগরিকা। এর সঙ্গে সর্বোচ্চ গোলদাতার পুরস্কারও পাচ্ছেন এই ফরোয়ার্ড। আগামীকাল রবিবার (১৮ ফেব্রুয়ারি) বেলা আড়াইটায় বাফুফের টার্ফে এক অনুষ্ঠানে তাকে এ পুরস্কার তুলে দেওয়া হবে। বাংলাদেশকে যুগ্ম চ্যাম্পিয়নের ট্রফিও দেওয়া হবে এই অনুষ্ঠানে।

এর আগে ৮ ফেব্রুয়ারি ঢাকার কমলাপুর স্টেডিয়ামে মহানাটকীয় ফাইনাল শেষে বাংলাদেশ ও ভারতকে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা করা হয়েছিল। ম্যাচ কমিশনারের টসকাণ্ডে যুগ্ম চ্যাম্পিয়ন ঘোষণা ছাড়া সাফ ফাইনালের দিন অন্য কোনো পুরস্কার ঘোষণা করা হয়নি। সেদিন ভারতকে ট্রফি দিয়ে দেওয়া হয়েছিল। একই রকম আরেকটি ট্রফি বানিয়ে স্বাগতিক বাংলাদেশকে দিচ্ছে সাফ।

টুর্নামেন্টের ফেয়ার-প্লে পুরস্কার পাচ্ছে নেপাল। আগামী মার্চে নেপালে সাফের আরেকটি বয়সভিত্তিক টুর্নামেন্টের সময় ভারতের কর্মকর্তাদের কাছে দেশটির দুই সর্বোচ্চ গোলদাতার ট্রফি ও নেপালকে ফেয়ার প্লের ট্রফি বুঝিয়ে দেবে সাফ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা