প্রবা প্রতিবেদন
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৩৭ পিএম
আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪৬ পিএম
ভারতের সাবেক জনপ্রিয় ক্রিকেটার যুবরাজ
সিংয়ের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে মূল্যবান কিছু জিনিসপত্র খোয়া গেছে বলে জানিয়েছে
দেশটির গণমাধ্যমগুলো। এ ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন যুবরাজের মা শবনম
সিং।
টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, যুবরাজ
সিংয়ের পরিবার পঞ্চকুলার মনসা দেবী কমপ্লেক্স এলাকায় থাকেন। গেল বছর ৩ সেপ্টেম্বর থেকে
৫ অক্টোবর পর্যন্ত বাড়ির বাইরে ছিলেন যুবরাজের মা। ফিরে এসে দেখেন মূল্যবান কিছু জিনিসপত্র
চুরি হয়েছে।
থানায় অভিযোগের বিবরণীতে জানানো হয়েছে,
বাজারমূল্য ২ লাখ রুপির ওপরে সোনার গহনা ও নগদ ৭৫ হাজার রুপি চুরি হয়েছে। অভিযোগে যুবরাজের
মা তার বাড়ির দুই মহিলা কর্মীর দিকে আঙুল তুলেছেন। তারা দীপাবলির সময় চাকরি ছেড়ে
দিয়েছিল।
এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু
করে দিয়েছে। তবে এখনও কোনো তথ্য গণমাধ্যমে দেয়নি তারা। পুলিশ জানিয়েছে, তদন্তের জন্য
এ মুহূর্তে কোনোকিছু প্রকাশ করতে পারছেন না তারা। তবে সৌরভ গাঙ্গুলির ফোন চুরির পর
যুবরাজের বাড়িতে এমন চুরিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।