× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

যুবরাজ সিংয়ের বাড়িতে চুরি

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৩৭ পিএম

আপডেট : ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪৬ পিএম

যুবরাজ সিংয়ের বাড়িতে চুরি

ভারতের সাবেক জনপ্রিয় ক্রিকেটার যুবরাজ সিংয়ের বাড়িতে চুরির ঘটনা ঘটেছে। এতে মূল্যবান কিছু জিনিসপত্র খোয়া গেছে বলে জানিয়েছে দেশটির গণমাধ্যমগুলো। এ ঘটনায় স্থানীয় থানায় অভিযোগ দায়ের করেছেন যুবরাজের মা শবনম সিং।

টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, যুবরাজ সিংয়ের পরিবার পঞ্চকুলার মনসা দেবী কমপ্লেক্স এলাকায় থাকেন। গেল বছর ৩ সেপ্টেম্বর থেকে ৫ অক্টোবর পর্যন্ত বাড়ির বাইরে ছিলেন যুবরাজের মা। ফিরে এসে দেখেন মূল্যবান কিছু জিনিসপত্র চুরি হয়েছে।

থানায় অভিযোগের বিবরণীতে জানানো হয়েছে, বাজারমূল্য ২ লাখ রুপির ওপরে সোনার গহনা ও নগদ ৭৫ হাজার রুপি চুরি হয়েছে। অভিযোগে যুবরাজের মা তার বাড়ির দুই মহিলা কর্মীর দিকে আঙুল তুলেছেন। তারা দীপাবলির সময় চাকরি ছেড়ে দিয়েছিল।

এ ঘটনায় পুলিশ ইতোমধ্যে তদন্ত শুরু করে দিয়েছে। তবে এখনও কোনো তথ্য গণমাধ্যমে দেয়নি তারা। পুলিশ জানিয়েছে, তদন্তের জন্য এ মুহূর্তে কোনোকিছু প্রকাশ করতে পারছেন না তারা। তবে সৌরভ গাঙ্গুলির ফোন চুরির পর যুবরাজের বাড়িতে এমন চুরিতে নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা