× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

এক বছরের জন্য মাঠের বাইরে জেমিসন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৫৭ এএম

কাইল জেমিসন। ছবি : ক্রিকইনফো

কাইল জেমিসন। ছবি : ক্রিকইনফো

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে চোট পাওয়ায় দ্বিতীয় ম্যাচ খেলেননি কাইল জেমিসন। পরে জানা গেছে আগামি এক বছরের মধ্যে মাঠে ফিরতে পারবেন না কিউইদের দীর্ঘদেহী এই বোলার। 

প্রথম টেস্টে মেরুদণ্ডে ব্যথা পেয়েছিলেন জেমিসন। শুক্রবার জানা গেছে, তার মেরুদণ্ডে ‘স্ট্রেস ফ্র্যাকচার’ হয়েছে। গত বছরও একই চোট পেয়েছিলেন তিনি। তবে আঘাতটি নতুন। সেবার অস্ত্রোপচার করিয়েছিলেন তিনি। তবে এবার কি সেটা করা লাগবে না কি না সে ব্যাপারে এখনও নিশ্চিত নয়। 

চোটে পড়ে স্বাভাবিকভাবেই হতাশ জেমিসন। তবে মনোবল ধরে রাখার কথা জানিয়েছেন ২৯ বছর বয়সী পেসার ‘সর্বশেষ কয়েকটি দিন ভীষণ চ্যালেঞ্জের ছিল। তবে আমি কৃতজ্ঞ। জীবনসঙ্গিনী, পরিবার, সতীর্থ এবং মেডিকেল দল আমাকে প্রচুর সমর্থন দিয়েছে। জানি, চোট ক্রিকেটারের জীবনের একটা অংশ। আশা করি ভবিষ্যতে খেলার জন্য আরও অনেক দিন পড়ে আছে।’ 

পুনর্বাসন প্রক্রিয়ার বিষয়ে পরে সংবাদ সম্মেলনে জেমিসন বলেছেন, ‘কীভাবে সেরে ওঠা যাবে তার একটা পরিকল্পনা হয়েছে। তবে মানসিক চ্যালেঞ্জই বেশি। সেরে উঠতে বেশ কয়েক মাস লাগবে। আপনি অর্ধেক পথ পেরিয়ে গেছেন এবং কিছুটা সময় চলে গেছে। কিন্তু এরপর মনে হবে এখনো অনেক সময় বাকি রয়েছে। এটা কঠিন, কারণ কেউ চাইবে না এটার মধ্য দিয়ে যেতে। প্রতিবারই আশা করি, এটাই যেন শেষবার হয়। কিন্তু আমার উচ্চতা ৬ ফুট ৮ ইঞ্চি এবং জোরে বল করার চেষ্টা করি। তাই জানি এটা আমার ক্যারিয়ারেরই অংশ।’ 

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে প্রথম টেস্টে ৬ উইকেট নিয়ে দলের জয়ে গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন জেমিসন। দলের অন্যতম সদস্যের চোটের বিষয়ে নিউজিল্যান্ড ক্রিকেট জানিয়েছে, মৌসুমের বাকি সময় মাঠের বাইরে থাকতে হবে জেমিসনকে। চোট গুরুতর হওয়ায় ক্রিকইনফো জানিয়েছে, কিউই পেসারের মাঠে ফিরতে এক বছরের মতো সময় লাগবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা