× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রতিদিন ৩০০ ছক্কা মারার গুঞ্জন উড়িয়ে দিলেন আসিফ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৫১ পিএম

প্রতিদিন ৩০০ ছক্কা মারার গুঞ্জন উড়িয়ে দিলেন আসিফ

২০২২ টি-টোয়েন্টি বিশ্বকাপে বড় বড় সব ছক্কা হাঁকিয়ে আলোচনার জন্ম দিয়েছিলেন পাকিস্তানের ব্যাটসম্যান আসিফ আলী। ছক্কা হাঁকানোর এই কৌশল রপ্ত করতে প্রতিদিন একশদেড়শ ছয়ের অনুশীলন করতেন বলে জানিয়েছিলেন তিনি। তবে সেই সংখ্যাকে বাড়িয়ে আসিফ এখন ‘৩০০’ ছক্কা হাঁকান বলে একটি গুঞ্জন ছড়িয়ে পড়ে। কিন্তু সেই গুঞ্জন উড়িয়ে দিয়েছেন পাকিস্তানি মিডল অর্ডার এই ব্যাটসম্যান।

প্রতিদিন ‘৩০০ ছক্কা’ হাঁকানোর গুঞ্জন নিয়ে আসিফ বলেছেন, ‘আমি পেট্রোল চালিত নই যে প্রতিদিন তিনশটি করে ছয় মারব। ন্যাশনাল ক্রিকেট একাডেমির ক্যাম্পে থাকাকালে আমি বেশি বেশি ছয় মারার চেষ্টা করতাম, কিন্তু আমার বলা মন্তব্য ভুলভাবে ছড়িয়েছে এবং লেখাও হয়েছে।’

আগামীকাল ১৭ ফেব্রুয়ারি শুরু হবে ছয় দলের পিএসএলের নবম আসর, যা চলবে ১৮ মার্চ পর্যন্ত। পিএসএল দিয়ে আবারও নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়ার আশা আসিফের, ‘ক্রিকেটের আরেক নাম চাপ, এটিকে ভালোভাবে সামলানো জানতে হয়। বিদেশেও আমি বিভিন্ন দলের হয়ে খেলার অভিজ্ঞতা রয়েছে। নিজের দুর্বলতা নিয়ে কাজ করেছি, যা পিএসএলে প্রয়োগ করার চেষ্টা থাকবে।’

২০১৮ সালের এপ্রিলে টি-টোয়েন্টি ফরম্যাট দিয়ে পাকিস্তান জাতীয় দলে অভিষেক হয়েছিল আসিফের। একই বছরের জুলাইতে প্রথমবার খেলেন আন্তর্জাতিক ওয়ানডেও। ব্যাট হাতে স্ট্রাইকরেটে আসিফের দক্ষতা থাকলেও, গড় রানের দিক থেকে তিনি সেভাবে ভালো করতে পারেননি। ফলে গতবছর জাতীয় দলের বাইরে চলে যান ৩২ বয়সী এই ক্রিকেটার।

তবে এবারের ফ্র্যাঞ্চাইজি আসরটিকে জাতীয় দলে ফেরার কাজে লাগাতে চান আসিফ। ফলে পিএসএলে ভালো পারফর্ম করাকে তিনি খুবই গুরুত্বের সঙ্গে নিচ্ছেন, ‘আমি আশা হারাইনি। যদি ভাগ্য সহায় হয়, আমি কামব্যাক করতে পারব। তাই প্রাথমিক কাজ হচ্ছে পিএসএলে ভালো পারফর্ম করা।’

উল্লেখ্য, পাকিস্তান জাতীয় দলে ২১টি আন্তর্জাতিক ওডিআইতে তিন ফিফটিতে তিনি করেছেন ৩৮২ রান। এছাড়া টি-টোয়েন্টি ফরম্যাটে ৫৮টি ম্যাচ খেলেছেন আসিফ। যেখানে টেল-এন্ডারে নামা এই ব্যাটার কোনো ফিফটি পাননি, সংক্ষিপ্ত ফরম্যাটটিতে তার ব্যাটে এসেছে ৫৭৭ রান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা