× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

‘নাজমুল শান্ত গ্রেট লিডার’

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:১১ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:১২ পিএম

‘নাজমুল শান্ত গ্রেট লিডার’

দিন বদলের হাওয়া লেগেছে বাংলাদেশ ক্রিকেটে। আসন্ন শ্রীলঙ্কা সিরিজ থেকেই নতুন যুগে পা রাখতে যাচ্ছে জাতীয় ক্রিকেট দল। টাইগার দলের তিন ফরম্যাটের নতুন অধিনায়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন নাজমুল হোসেন শান্ত। বাঁহাতি এই ব্যাটসম্যানকে নেতৃত্ব দেওয়া নিয়ে পক্ষে-বিপক্ষে আলোচনা চলছে। তবে শান্ত অধিনায়কত্ব পাওয়ায় উচ্ছ্বসিত বিপিএলের ফ্র্যাঞ্চাইজি সিলেট স্ট্রাইকার্সের ম্যানেজার নাফিস ইকবাল। তার মতে, অধিনায়ক হিসেবে শান্ত দারুণ, তবে মাত্র চার মাসের প্রস্তুতি নিয়ে টি-২০ বিশ্বকাপ খেলতে যাওয়া বড় চ্যালেঞ্জ।

নাফিস ইকবাল জাতীয় দলের টিম ম্যানেজার হিসেবে শান্তর সাথে তো কাজ করেছেনই, সিলেট স্ট্রাইকার্সের ম্যানেজার হিসেবেও কাছ থেকে দেখেছেন শান্তকে। এছাড়া খেলোয়াড় হিসেবে একসাথে খেলাও হয়েছে দুজনের। সেই অভিজ্ঞতা থেকেই নাফিস মনে করেন, শান্ত ধীরস্থির হলেও তার মধ্যে যথেষ্ট নেতৃত্বগুণ রয়েছে। শান্তর সামর্থ্য নিয়েও কোনো ধরনের সন্দেহ নেই নাফিসের।

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) চট্টগ্রামে গণমাধ্যমের মুখোমুখি হয়ে নাফিস বলেন, ‘আমি শান্তকে অনেক আগে থেকে দেখিছি। আমি আর ও একসঙ্গে ক্রিকেট খেলেছি। কলাবাগান জুনিয়র টিমে। গ্রেট পটেনশিয়াল এবং বিপিএলেও তার সঙ্গে আমার অনেক সময় কাজ করা হয়েছে। ক্যাপ্টেন হিসেবে তার সঙ্গে শেষ সিরিজে নিউজিল্যান্ড কাজ করেছি। ব্যক্তি হিসেবে খুবই শান্ত, স্থির এটা আমি বলেছি। তার সঙ্গে কাজ আমি উপভোগ করেছি, তার নেতৃত্বগুণ রয়েছে সেটি সে দেখিয়ে দিয়েছে।’

আগামী জুন মাসে ওয়েস্ট ইন্ডিজ ও যুক্তরাষ্ট্রের মাটিতে বসবে টি-টোয়েন্টি বিশ্বকাপের আসর। দল গোছানোর জন্য মাত্র ৪ মাস সময় পাবেন শান্ত। নাফিস মনে করছেন টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে যথেষ্ট সময় পাচ্ছেন না শান্ত। ফলে বিশ্বকাপ শান্তর জন্য বড় চ্যালেঞ্জ হবে বলে মনে করেন তিনি, ‘চার মাস শান্তর জন্য বেশি সময় না। ও পেয়েছে তাকে সমর্থন করতে হবে। সে দেখিয়েছে সে একজন গ্রেট লিডার, অ কিন্তু আগে এ টিমেও কাজ করেছে। বাংলাদেশ ক্রিকেট বোর্ড গুণ আছে বলেই তাকে দিয়েছে। কিন্তু সামনে যে বিশ্বকাপটা রয়েছে সেটা চ্যালেঞ্জিং।’

আরও আগে নতুন অধিনায়ক করা হলে, দল ও ক্রিকেটার উভয়পক্ষই লাভবান হতে পারত বলে ধারণা নাফিসের, ‘আমি অজুহাত দিতে চাচ্ছি না, কিন্তু তার মধ্যে যে কোয়ালিটি রয়েছে সে বের করে নেবে। কোনো ক্যাপ্টেন যদি একটা স্যাটেল টিম পায়, তার জন্য পরিকল্পনা করাটা সহজ হয়। আমার মনে হয় না চার মাস সঠিক সময়। তবুও তার ওপর কোনো প্রেশার না দিয়ে তাকে সাপোর্ট করা উচিৎ।

সর্বশেষ ওয়ানডে বিশ্বকাপ খেলতে ভারতে উড়াল দেওয়ার আগেই সাকিব আল হাসান জানিয়েছিলেন যে, টুর্নামেন্টটি শেষ হলে তিনি আর টাইগারদের নেতৃত্বে থাকতে চান না। ফলে বাংলাদেশের দলপতি হিসেবে নতুন কাউকে দেখা যাওয়ার বিষয়টি অনুমেয়ই ছিল। শেষ পর্যন্ত শান্তকে অধিনায়ক হিসেবে বেছে নিয়েছে বিসিবি। পূর্ণ অধিনায়ক হিসেবে শান্ত’র প্রথম অ্যাসাইনমেন্ট শুরু হবে শ্রীলঙ্কা সিরিজ দিয়ে। ঘরের মাঠে তিনটি করে ওয়ানডে, টি-টোয়েন্টি ও দুটি টেস্ট ম্যাচে লঙ্কানদের মোকাবেলা করবে লাল সবুজের প্রতিনিধিরা।

উল্লেখ্য, আগামী ১ জুন যুক্তরাষ্ট্রে পর্দা উঠবে বিশ্বকাপের, যেখানে উদ্বোধনী ম্যাচে ডালাসে স্বাগতিকদের বিপক্ষে লড়বে কানাডা। এছাড়া বাংলাদেশ নিজেদের প্রথম ম্যাচে মাঠে নামবে ৭ জুন, ডালাসের ম্যাচটিতে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। সবমিলিয়ে ৯টি (যুক্তরাষ্ট্রের তিনটি এবং উইন্ডিজ মাটিতে ছয়টি) ভেন্যুতে হবে এবারের বিশ্বকাপ আসর। ২৯ দিনব্যাপী এই টুর্নামেন্টের ফাইনাল হবে আগামী ২৯ জুন, ওয়েস্ট ইন্ডিজের বার্বাডোজে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা