× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ভারতের বিপক্ষে ৫ রান পেনাল্টি পেল ইংল্যান্ড

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২২ পিএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:২৭ পিএম

ভারতের বিপক্ষে ৫ রান পেনাল্টি পেল ইংল্যান্ড

রাজকোটে স্বাগতিকদের প্রথম ইনিংস ৪৪৫ রানে থামিয়ে দিয়েছে ইংল্যান্ড। মজার ব্যাপার হলো, সফরকারীরা ব্যাটিংয়ে নামার আগেই তাদের স্কোর বোর্ডে যোগ হয় ৫ রান। ‘সুরক্ষিত অঞ্চলে’ দৌঁড়ানোয় পেনাল্টি হিসেবে শাস্তি পায় রোহিত শর্মারা। পেনাল্টির সেই রান ইংল্যান্ডকে দেওয়া হয়।

সুরক্ষিত অঞ্চলে দৌঁড়ানোয় গতকাল  সতর্কবার্তা পেয়েছিলেন রবীন্দ্র জাদেজা। আর আজ দৌঁড়ালেন রবিচন্দ্রন অশ্বিন। ফলে ক্রিকেটের নিয়ম অনুযায়ী, ভারতকে পেনাল্টি করে সেই রান ইংল্যান্ডকে দেওয়া হয়।

ক্রিকেটের আইনে ৪১.১১ ধারা অনুযায়ী —‘দুই প্রান্তের পপিং ক্রিজের সমান্তরালে ও প্রতিটি থেকে ৫ ফুট বা ১.৫২ মিটার দূরে কল্পিত রেখা এবং দুই প্রান্তের মিডল স্টাম্প থেকে ১ ফুট বা ৩০.৪৮ সেন্টিমিটার দূরে সমান্তরাল কল্পিত রেখা দ্বারা আবদ্ধ একটি আয়তক্ষেত্র।’

আইনের ৪১.১৪ নম্বর ধারা অনুযায়ী, ব্যাটার পিচের ওই সুরক্ষিত অঞ্চলে দৌড়ালে তাকে সরিয়ে নেওয়া হবে। যদি আম্পায়ার মনে করেন, সেখানে থাকার কোনো ন্যায্য কারণ ওই ব্যাটারের নেই, তাহলে তিনি ওই অঞ্চলের ক্ষতি করছেন বলে ধরে নেওয়া হবে। এমন ঘটনার ক্ষেত্রে প্রথমবার ব্যাটারকে সতর্ক করা হবে। বোলিং প্রান্তের আম্পায়ার ক্রিজের দুই ব্যাটারকেই এ তথ্য জানাবেন। যে সতর্কতা বহাল থাকবে পুরো ইনিংসেই। 

ঘটনার সময় স্বাগতিকদের রান ছিল ৭ উইকেটে ৩৫৮ রান। আর সবমিলিয়ে প্রথম ইনিংসে তারা ৪৪৫ রান করে। জবাবে এক উইকেট হারিয়ে ১৩৭ রান করেছে ইংল্যান্ড। সেঞ্চুরি থেকে তিন রান দূরত্বে বেন ডাকেট। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা