× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

'লঘু পাপে গুরু দণ্ড' পেলেন রউফ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১০:১৬ এএম

আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩৬ পিএম

'লঘু পাপে গুরু দণ্ড' পেলেন রউফ

ছোট অপরাধ, বড় শাস্তি।  হারিস রউফ অপারগতা জানিয়েছিলেন, বলেছিলেন অস্ট্রেলিয়া সফরে যাবেন না। তাতেই কাল হলো। তার কেন্দ্রীয় চুক্তি বাতিল করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড। এক সংবাদ  বিজ্ঞপ্তিতে তার চুক্তি বাতিলের বিষয়টি জানায় পিসিবি। 

বিজ্ঞপ্তিতে পিসিবি বলেছে, 'পাকিস্তানের হয়ে খেলা যেকোনো ক্রীড়াবিদের জন্য চূড়ান্ত সম্মান এবং সুযোগ। মেডিকেল রিপোর্ট বা সঙ্গত কারণ ছাড়া পাকিস্তানের টেস্ট দলে থাকতে অস্বীকার করা কেন্দ্রীয় চুক্তির বিধি লঙ্ঘন।'

অস্ট্রেলিয়ায় সফরের জন্য প্রথমে রাজি ছিলেন রউফ। এ নিয়ে প্রধান নির্বাচক ওয়াহাব রিয়াজ তার সঙ্গে কথাও বলেন। কিন্তু পরে সিদ্ধান্ত বদলে ফেলেন, যোগ দেন বিগ ব্যাশে।

পরে ঘটনা খতিয়ে দেখার জন্য তদন্ত শুরু করে পিসিবি। ৩০ জানুয়ারি তাকে কারণ দর্শানোর সুযোগ দেওয়া হয়। কিন্তু তার জবাবে সন্তুষ্ট হয়নি ম্যানেজমেন্ট। গত ১ ডিসেম্বর থেকে রউফের কেন্দ্রীয় চুক্তি বাতিল করার সিদ্ধান্ত নেয় পিসিবি।


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা