× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

দুর্নীতির দায়ে সাড়ে ১৭ বছরের নিষেধাজ্ঞায় রিজওয়ান

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০৪ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:০৬ পিএম

দুর্নীতির দায়ে সাড়ে ১৭ বছরের নিষেধাজ্ঞায় রিজওয়ান

আবুধাবির টি-টেন লিগ চলাকালে দুর্নীতির অভিযোগে নাসির হোসেনকে দুই বছরের নিষেধাজ্ঞা দেয় আইসিসি। বাংলাদেশের সাবেক ক্রিকেটারের সঙ্গে অভিযুক্ত আরেক প্লেয়ার রিজওয়ান জাভেদকে শাস্তির আয়ত্তায় আনল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা। ইংল্যান্ড ক্রিকেটারকে সব ধরনের ক্রিকেট থেকে সাড়ে ১৭ বছরের নিষেধাজ্ঞা দিয়েছে আইসিসি। জাভেদের বিরুদ্ধে সংযুক্ত আরব আমিরাত ক্রিকেট বোর্ডের (ইসিবি) দুর্নীতি বিরোধী ৫টি আইন ভাঙার অভিযোগ রয়েছে।

২০২১ আবুধাবি টি-টেন লিগ চলাকালে দুর্নীতিতে জড়িয়েছিলেন নাসির ও রিজওয়ান।  সবমিলিয়ে আট ক্রিকেটারের বিরুদ্ধে গত বছরের সেপ্টেম্বরে অভিযোগ এনেছিল আইসিসি। চলতি বছরের জানুয়ারিতে শাস্তি পান নাসির। এবার পেলেন রিজওয়ান। শাস্তির অপেক্ষায় আরো ৬ ক্রিকেটার।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা