× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ছেলের অভিষেকের দিনে বাবারও ‘অভিষেক’

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:০৫ পিএম

আপডেট : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:১৩ পিএম

বাবা ও স্ত্রীর সঙ্গে সরফরাজ খান।

বাবা ও স্ত্রীর সঙ্গে সরফরাজ খান।

রঞ্জি ট্রফিতে রান ঘোড়া ছুটিয়েছেন। তারপরও দলে সুযোগ মেলছিল না। তিক্তার বশীভূত হয়ে বিদ্রোহী পোস্ট করেছিলেন। অনুযোগ ছিল বাবারও। অবশেষে সুখের নাগাল পেলেন সরফরাজ খান। চোখে জল এবং চওড়া এক হাসিতে ছেলে এবং নিজের ‘অভিষেক’ রাঙালেন বাবা নওশাদ খান। ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় টেস্টে ভারতের একাদশে সুযোগ পেয়েছেন ছেলে। একই দিনে ধারাভাষ্য দিতে দেখা গেল বাবাকেও।

রাজকোটে ইংল্যান্ডের বিপক্ষে অভিষেক হল সরফরাজ়ের। ভারতীয় দলের টুপি পাওয়ার সময় উপস্থিত ছিলেন বাবা। তার চোখ চলচল করছিল। ম্যাচ চলাকালে সম্প্রচারকারী সংস্থার হিন্দি ভাষার ধারাভাষ্য বক্সে দেখা যায় নওশাদকে। সেখানে আকাশ চোপড়া জিজ্ঞেস করেন, “সরফরাজ়ের অভিষেক হওয়ার জন্য কি একটু বেশিদিন অপেক্ষা করতে হল?” উত্তরে নওশাদ বলেন, “রাত কো ওয়াকত চাহিয়ে গুজারনে কে লিয়ে, লেকিন সূরজ মেরি মর্জি সে নেহি নিকালনে ওয়ালা।” বাংলা যার অর্থ, রাতের অন্ধকার কাটতে সময় লাগে, কিন্তু সূর্য আমার ইচ্ছা অনুযায়ী উঠবে না। তবে কি নওশাদের কথাতেও অভিমান ঝরে পড়ল? তিনি কী বোঝাতে চাইলেন ভারতীয় দলে তাঁর ছেলের আরও আগে জায়গা পাওয়া উচিত ছিল?

বৃহস্পতিবার সরফরাজ়ের অভিষেকের সময় তাঁর বাবা ছাড়াও উপস্থিত ছিলেন স্ত্রী। তিনি কেঁদে ফেলেন। সরফরাজ়কে দেখা যায় স্ত্রীর চোখের জল মুছিয়ে দিতে। স্ত্রীকে মাঠের মধ্যে জড়িয়ে ধরেন সরফরাজ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা