× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল শেষ করেই পিএসএলে ধারাভাষ্য দেবেন রমিজ রাজা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৫ ফেব্রুয়ারি ২০২৪ ০০:০৪ এএম

পাকিস্তানের ধারাভাষ্যকার রমিজ রাজা

পাকিস্তানের ধারাভাষ্যকার রমিজ রাজা

বিপিএলে ধারাভাষ্য দেবেন রমিজ রাজা। খবরটা পুরোনো। ঘরোয়া এ টি-টোয়েন্টি টুর্নামেন্ট মাঠে গড়ানোর আগেই কমেন্টারি প্যানেলে জায়গা করে নেন পাকিস্তানের এ ক্রিকেট লিজেন্ড। ঢাকার দুই পর্বের মাঝে শেষ হয়েছে বিপিএলের সিলেট পর্বও। এখন চলছে টুর্নামেন্টের চট্টগ্রাম পর্ব। কিন্তু তারপরও ধারাভাষ্যকক্ষে দেখা নেই রমিজের।

অবশেষে শেষ হচ্ছে অপেক্ষার প্রহর। বিপিএলের ধারাভাষ্যকক্ষে দেখা মিলবে রমিজের। খবরটা এবার নিশ্চিত করেছেন পিসিবির সাবেক এ চেয়ারম্যান নিজেই। জানিয়েছেন, বিপিএল শেষ করেই যোগ দেবেন নিজের দেশের টি-টোয়েন্টি টুর্নামেন্ট পিএসএলের ধারাভাষ্যকক্ষে। কেননা বিপিএলের সঙ্গে তার চুক্তি হয়েছে আগে। এ কারণে বিপিএল শেষ করে তবেই ঘরের আসরে যোগ দেবেন।

ফাইনাল দিয়ে বিপিএল শেষ হবে ১ মার্চ। আর পিএসএলের পর্দা উঠবে ১৭ ফেব্রুয়ারি। পাকিস্তানের ঘরোয়া এ আসরের রাওয়ালপিন্ডি পর্ব মাঠে গড়াবে ২ মার্চ। রমিজ জানিয়েছেন রাওয়ালপিন্ডি পর্ব থেকেই পিএসএলে দেখা যাবে তাকে। তার আগে কাজ করবেন শুধু বাংলাদেশে।

এক টুইটবার্তায় রমিজ জানান, ‘পিএসএলে ফিরে আসার শুভকামনা জানানোয় সবাইকে ধন্যবাদ। আমি অভিভূত। আমি ইতোমধ্যে বিপিএলের সঙ্গে চুক্তি করে ফেলেছি, তাই পিএসএলে যোগ দেব রাওয়ালপিন্ডির শেষ পর্বে। আশা করছি দারুণ একটা টুর্নামেন্ট হবে।’

ফ্র্যাঞ্চাইজিভিত্তিক টুর্নামেন্ট পিএসএলের ধারাভাষ্য প্যানেলে রমিজ রাজার সঙ্গে তারকা দ্যুতি ছড়াতে থাকছেন ওয়াকার ইউনিস, সানা মির, বাজিদ খান, ইয়ান বিশপ, মাইকেল ক্লার্ক, ডেনি মরিসন, সাইমন ডুল, মার্ক বাউচার, ডমিনিক কর্ক, আমির সোহেল, মাইক হেয়সমেনের মতো বিখ্যাত সব ধারাভাষ্যকার। তাদের মধ্যে আমির সোহেলও এখন বিপিএলে ধারাভাষ্য দিচ্ছেন। পাকিস্তানের এ ধারাভাষ্যকার কবে বিপিএল ছেড়ে পিএসএলে যোগ দেবেন সেটা অবশ্য জানা যায়নি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা