× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

প্রেমিকাকে পিটিয়ে খুন করায় ফুটবলারের যাবজ্জীবন

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫০ পিএম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪০ পিএম

প্রেমিকাকে হাতুড়ি ও বেসবল ব্যাট দিয়ে পিটিয়ে খুন করেন জিওভান্নি    ছবি : এক্স

প্রেমিকাকে হাতুড়ি ও বেসবল ব্যাট দিয়ে পিটিয়ে খুন করেন জিওভান্নি ছবি : এক্স

জিওভান্নি পাদোভানি— ইতালিজুড়ে প্রায় কুড়িখানেকের বেশি ক্লাবে খেলে বেড়ানো রক্ষণের তারকা যাবজ্জীবন কারাদণ্ড পেয়েছেন। সাবেক প্রেমিকা আলেসান্দ্রা মাত্তেউজ্জিকে হাতুড়ি ও বেসবল ব্যাট দিয়ে পিটিয়ে হত্যা করার শাস্তি পেয়েছেন ২৮ বছর বয়সি ফুটবলার।

রক্ষণ সামলানো জিওভান্নি তার ৫৬ বছর বয়সি প্রেমিকাকে খুনের ঘটনায় রায় দিয়েছে বোলোনিয়া আদালতের বিচারক। এই রায়ে পাদোভানির জ্বালাতন করা, নাশকতামূলক ব্যবহার এবং পরিকল্পনা করে আক্রমণ আমলে নেওয়া হয়েছে বলে জানিয়েছেন আদালত। জানা গেছে, প্রায় এক বছরের মতো সম্পর্ক ছিল দুজনের মধ্যে।

ইতালিয়ান সংবাদমাধ্যম জানিয়েছে, ২০২২ সালের আগস্টে ইতালির উত্তরাঞ্চলের শহর বোলোনিয়ায় এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটে। যদিও এই ঘটনার সময় পাদোভানি স্বাভাবিক ছিলেন না বলে দাবি করেছেন। 

মেইল অনলাইনের দাবি, আলেসান্দ্রা পাদোভানিকে জ্বালাতন করছেন, এমন অভিযোগ তুলে তাকে খুন করেন পাদোভানি। ঘটনার দিন নিজের বোন স্টেফানিয়ার সঙ্গে ফোনে কথা বলছিলেন আলেসান্দ্রা। এ সময় পাদোভানি প্রথমে হাতুড়ি ও বেসবল ব্যাট দিয়ে পিটিয়ে আলেসান্দ্রাকে হত্যা করেন। এমনটাই বলেছেন আলেসান্দ্রোর বোন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা