× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রাজকোট টেস্টে ইংল্যান্ড একাদশে দুই পেসার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৪৬ পিএম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪৬ পিএম

ইংল্যান্ড টেস্ট দল। : ছবি ক্রিকইনফো

ইংল্যান্ড টেস্ট দল। : ছবি ক্রিকইনফো

সিরিজের তৃতীয় টেস্টে আগামীকাল বৃহস্পতিবার ভারতের মুখোমুখি হবে ইংল্যান্ড। তার আগের দিন দল ঘোষণা করেছে সফরকারীরা। এগিয়ে যাওয়ার মিশনে ইংলিশরা দুই পেসার অন্তর্ভুক্ত করেছে। স্পিনার শোয়েব বশিরের জায়গায় পেসার মার্ক উডকে একাদশে ভিড়েয়েছেন।

সিরিজের প্রথম ম্যাচে একাদশে ছিলেন উড। হায়দরাবাদে ম্যাচটিতে ২৮ রানে জিতেছিল ইংল্যান্ড। বিশাখাপত্তনমে ১০৬ রানে হারের ম্যাচেও এক পেসার নিয়ে খেলেছে সফরকারীরা। খেলেছিলেন জেমস অ্যান্ডারসন। তবে তারা এবার কৌশল পাল্টাল । হায়দরাবাদে উইকেটে খুব একটা সুবিধা পাননি উড। উইকেটশূন্য ছিলেন। দ্বিতীয় টেস্টে অ্যান্ডাসন তুলেছিলেন ৫ উইকেট। তবে রাজকোটের উইকেট বিবেচনায় বশিরকে বসিয়ে উডকে একাদশে ফেরানো হয়েছে।

ভিসা নিয়ে জটিলতা তৈরি হলেও ১৯ বছর বয়সি স্পিনার রেহান আহমেদকে তৃতীয় টেস্টের দলে রেখেছে ইংল্যান্ড। ২ টেস্ট খেলে ৮ উইকেট নিয়েছেন রেহান।

রাজকোট টেস্টে ইংল্যান্ড দল : জ্যাক ক্রলি, বেন ডাকেট, ওলি পোপ, জো রুট, জনি বেয়ারস্টো, বেন স্টোকস (অধিনায়ক), বেন ফোকস, রেহান আহমেদ, টম হার্টলি, মার্ক উড ও জেমস অ্যান্ডারসন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা