খেলাধুলা ডেস্ক
প্রকাশ : ০৪ নভেম্বর ২০২২ ২১:৩২ পিএম
আপডেট : ১৪ নভেম্বর ২০২২ ১৯:১০ পিএম
আফগানিস্তান দলের অধিনায়কত্ব ছাড়ার ঘোষণা দিয়েছেন মোহাম্মদ নবি। শুক্রবার (৪ নভেম্বর) অস্ট্রেলিয়ার বিপক্ষে সুপার টুয়েলভের শেষ ম্যাচে ৪ রানে হারার পর টুইটারে তিনি পদত্যাগের ঘোষণা দেন।
টুইটে মোহাম্মদ নবি লিখেছেন, টুর্নামেন্টের জন্য টিম ম্যানেজমেন্ট, নির্বাচক আর অধিনায়ক কখনই এক হয়ে কাজ করতে পারেনি। যার খেসারত দিতে হয়েছে এবারের টি-টোয়েন্টি বিশ্বকাপের তলানিতে থেকে শেষ করে। শুধু তা-ই নয়, গেল এক বছরের বিভিন্ন টুর্নামেন্টেও একই কারণে সাফল্য পায়নি আফগানরা। এবারের আসরে টি-টোয়েন্টিতে ভয়ঙ্কর দলটিই তারা, যারা কোনো জয়ের দেখা পায়নি।
মোহাম্মদ নবি ২০২১ টি-টোয়েন্টি বিশ্বকাপের আগে দলের দায়িত্ব নেন। তার অধিনায়কত্বে ২৩টি টি-টোয়েন্টিতে খেলেছে আফগানরা। এর মধ্যে মাত্র ১০টিতে জয় পেয়েছে তারা। হেরেছে ১৩টিতে।
অধিনায়কত্ব থেকে সরে দাঁড়ালেও খেলা চালিয়ে যাওয়ার কথা বলেছেন নবি। সেক্ষেত্রে দল ও ম্যানেজমেন্টের চাওয়ার কথাও উল্লেখ করেছেন তিনি।