× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

চ্যাম্পিয়ন্স লিগ

দিয়াসের গোলে লিপজিগকে হারাল রিয়াল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ০৫:০৫ এএম

আপডেট : ১৪ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৪০ এএম

দিয়াসের গোলে লিপজিগকে হারাল রিয়াল

জুড বেলিংহামের চোটে সুযোগ পেয়ে তার অভাব কি দারুণভাবেই পূরণ করলেন ব্রাহিম দিয়াস। নজরকাড়া এক গোল করে ইংলিশ তারকার মতোই উদ্‌যাপনে মাতলেন দিয়াস। আরবি লিপজিগকে হারিয়ে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের পথে কিছুটা এগিয়ে গেল রিয়াল মাদ্রিদ।

জার্মানির রেড বুল অ্যারেনায় মঙ্গলবার রাতে শেষ ষোলোর প্রথম লেগে ১-০ গোলে জিতেছে এ প্রতিযোগিতার রেকর্ড ১৪ বারের চ্যাম্পিয়নরা। খেলার দ্বিতীয়ার্ধের শুরুতে ব্যবধান গড়ে দেওয়া গোলটি করেন দিয়াস।

জয়ের স্বস্তির রাতে কার্লো আনচেলত্তির দলের জন্য অস্বস্তির কাঁটা হতে পারে দিয়াসের চোট। শেষ দিকে মাঠ ছাড়েন স্প্যানিশ অ্যাটাকিং মিডফিল্ডার। চলতি মৌসুমে রিয়াল মাদ্রিদে নাম লেখানোর পর দলের অন্যতম খেলোয়াড় এখন জুডে বেলিংহাম। তবে সবশেষ জিরোনার বিপক্ষে লিগ ম্যাচে ইনজুরিতে পড়েন ইংলিশ তারকা। তিন সপ্তাহের জন্য ছিটকে যাওয়ায় মঙ্গলবার রাতে তাকে ছাড়াই মাঠে নামে রিয়াল। এদিন তার জায়গায় খেলতে নেমে চোট পেলেন দিয়াসও।

একের পর এক খেলোয়াড়ের চোটে এমনিতেই জোড়াতালি দিয়ে দল সাজাতে হচ্ছে রিয়াল মাদ্রিদ কোচ কার্লো আনচেলত্তিকে। দিয়াসও ছিটকে যাওয়ায় দলটির দুর্ভাবনা বাড়বে নিঃসন্দেহে। এদিনই অবশ্য চোট কাটিয়ে ফেরেন সেন্টার-ব্যাক নাচো ফার্নান্দেস।

গোলশূন্য প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধের তৃতীয় মিনিটে দুর্দান্ত এক গোলে রিয়ালকে এগিয়ে নেন দিয়াস। দানি কারভাহালের পাস ডান দিকের টাচলাইনের কাছে পান তিনি। সেখান থেকে একে একে প্রতিপক্ষের তিন খেলোয়াড়ের বাধা পেরিয়ে ঢুকে পড়েন বক্সে। এরপর তার বাঁ পায়ের শট গোলরক্ষককে ফাঁকি দিয়ে জালে আশ্রয় নেয় দূরের পোস্ট দিয়ে। গোল করে বেলিংহ্যামের মতোই দুই হাত দুই দিকে বাড়িয়ে উদ্‌যাপন করেন ২৪ বছর বয়সি দিয়াস।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা