× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএলে রেকর্ডময় দিন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ২১:৩৫ পিএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ২২:১০ পিএম

ব্যাট হাতে ঝড় তুলেছেন সাকিব।

ব্যাট হাতে ঝড় তুলেছেন সাকিব।

রেকর্ড গড়ে, ভাঙেও! রেকর্ড বারবার রঙ বদলায়, বদলেছেও। মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বিপিএলের দিনটা যেমন ছিল রেকর্ডময়। সর্বোচ্চ দলীয় সংগ্রহ, দ্রুততম অর্ধশতক কিংবা হ্যাটট্রিককী হয়নি এদিন!

এক দিনে অনেক রঙ। ক্ষণে ক্ষণে বদলেছে জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামের যুদ্ধক্ষেত্র। কেউ কেঁদেছে। মৃদু হেসে মাঠছাড়াদের সংখ্যাই লম্বা। সিলেট ঘুরে বিপিএল এখন চট্টগ্রামে। আর সাগরিকা মানেই রান বন্যা। দশম সংস্করণের প্রথম ম্যাচেই রানের ঝলক। দিনের প্রথম ম্যাচে উইল জ্যাকসের ঝোড়ো শতকে ২৩৯ রান তোলে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। টার্গেট তাড়ায় ৭৩ রান দূরে থামে চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এর আগেও একই লজ্জায় পড়েছিল বন্দরনগরীর দল।

জ্যাকসের সেঞ্চুরিতে রেকর্ড গড়েছে বর্তমান চ্যাম্পিয়নরা। বিপিএলের ইতিহাসে যুগ্মভাবে সর্বোচ্চ রানের রেকর্ড কুমিল্লার। ২৩৯ রানের দলীয় ইনিংস খেলেছে রংপুর রাইডার্সও। ২০১৯ বিপিএলে চট্টগ্রাম ভাইকিংসের বিপক্ষে সর্বোচ্চ রানের রেকর্ডটি গড়েছিল মাশরাফি বিন মর্তুজার দল। কুড়ি ওভারের ক্রিকেটে আড়াইশ ছাপিয়ে তিনশ ঊর্ধ্ব রানের ঘটনা ঢের। তবে বাংলাদেশ প্রিমিয়ার লিগে ২৩৯ রান সর্বোচ্চ সংগ্রহ। ষষ্ঠ সংস্করণে অ্যালেক্স হেলস ও রাইলি রুশোর সেঞ্চুরি গড়া ম্যাচ খেরোখাতায় ইতিহাস লিখেছিল রংপুর। এবার সেটি করতে সাহায্য করলেন জ্যাকস।

২৯তম ম্যাচে হ্যাটট্রিকের ঘটনাও ঘটে। অষ্টম বোলার হিসেবে বিপিএলে হ্যাটট্রিক করেন মঈন আলি। দশম আসরে নিজেদের প্রথম ম্যাচেই বাজিমাত করেছেন এই ইংলিশ অলরাউন্ডার। চলতি আসরে দুর্দান্ত ঢাকার হয়ে প্রথম হ্যাটট্রিক করেছিলেন পেসার শরিফুল ইসলাম।

দিনের দ্বিতীয় ম্যাচ তাতিয়ে দেন সাকিব আল হাসান। ওয়ানডাউনে নেমেই ব্যাটিং ঝড় শুরু করেন। দল চাপে পড়লেও সাকিবের ভ্রুক্ষেপই ছিল না সেদিকে। উল্টো খুলনা টাইগার্সের ওপর চড়াও হয়েছেন। সাকিবের একের পর এক বাউন্ডারিতে যেন খেই হারিয়ে ফেলে খুলনা। ২০ বলে ফিফটি তুলে নেন, যা দশম আসরে দ্রুততম অর্ধশতক। ফিফটি তোলার পথে ৪ চার ও ৫ ছক্কা মেরেছেন। ফেরেন ৬৯ রানে।

এমন রেকর্ডময় দিনে প্রথম ম্যাচে জয় নিয়ে মাঠ ছেড়েছে কুমিল্লা ভিক্টোরিয়ান্স। 

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা