× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিসিবির প্রধান নির্বাচক লিপু, বিস্মিত সুজন

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:১২ পিএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৪৬ পিএম

বিসিবির প্রধান নির্বাচক লিপু, বিস্মিত সুজন

বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাচক হিসেবে গাজী আশরাফ হোসেন লিপু চমক বটে। বিসিবির নির্বাচক নিয়োগের বিষয়টি জানা ছিল না খালেদ মাহমুদ সুজনেরও। বিসিবির ক্রিকেট অপারেশন্স ভাইস চেয়ারম্যান পদে থাকার পরেও ঘোষণার আগ অবধি তিনি জানতেন না প্রধান নির্বাচকের পদে সম্ভাব্য ব্যক্তিদের নাম। বোর্ডের পক্ষ থেকে জানানো হয়নি কিছু এমনটাই দাবি তার। বিষয়টিকে খুব ভালোভাবে নেননি সুজন।

বিসিবির ক্রিকেট অপারেশন্স ভাইস চেয়ারম্যান বলেছেন, ‘আমি আশা করেছিলাম সুমনই হবে। কেন হয়নি, যারা সিদ্ধান্ত নিয়েছেন বা সিদ্ধান্তের সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত ছিলেন তারাই বলতে পারবেন। আমি অবশ্যই মনে করি সুমন যোগ্য ছিল। ও বাংলাদেশের সফল অধিনায়ক ছিল, সফল ক্রিকেটার ছিল। এত বছর দলের সঙ্গে কাজ করেছে। আশা করেছিলাম নান্নু ভাইকে না রাখা হলে ও-ই প্রধান নির্বাচক হবে। যে সিদ্ধান্ত বোর্ড দিয়েছে, আমাদের সম্মান জানাতে হবে।’

নির্বাচক নিয়োগের কাজটি করেছে জালাল ইউনুসের নেতৃত্বাধীন ক্রিকেট অপারেশন্স বিভাগ। সুজন সেই কমিটির ভাইস চেয়ারম্যান। এরপরেও গাজী আশরাফ হোসেন লিপুর নিয়োগ সম্পর্কে না জানায় বিস্মিত হন তিনি, ‘আমি তো ক্লিয়ার করলাম আমি জানি না কিছু। আমি ক্রিকেট অপারেশন্সের ভাইস চেয়ারম্যান আমি জানিই না, ক্রিকেট অপারেশন্স সিলেক্টর নিচ্ছে, কে হচ্ছে। খুবই অবাক করার মতো। আমার এই পজিশনে থাকার প্রয়োজন কী সেটাও জানি না আসলে।’

তবে সমালোচনা করলেও নির্বাচক হিসেবে পেয়ে লিপুকে সন্তুষ্টই হয়েছেন সুজন, ‘লিপু ভাইয়ের অনেক ক্রিকেট মেধা। আমাদের অনেক সিনিয়র। বাংলাদেশের ক্রিকেটকে অনেক দিন ধরে দেখছেন। জাতীয় দলের অধিনায়ক ছিলেন, আবাহনীর অধিনায়ক ছিলেন। উনাকে নিয়ে কোনো প্রশ্ন থাকতে পারে না। উনি আসাতে ভালো হতে পারে। নির্বাচক হতে পারেন বা এমন কিছু আমি আগে শুনিনি। খুবই চমকপ্রদ সিদ্ধান্ত এসেছে বিসিবি থেকে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা