× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অ্যাটলেটিকো মাদ্রিদকে দুঃসংবাদ দিলেন মোরাতা

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৫০ পিএম

আপডেট : ১৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৪:০০ পিএম

আলভারো মোরাতা। ছবি : সংগৃহীত

আলভারো মোরাতা। ছবি : সংগৃহীত

মৌসুমের গুরুত্বপূর্ণ সময়ে আটলেটিকো মাদ্রিদ শিবিরে বড় ধাক্কা। হাঁটুর চোটে মাঠের বাইরে ছিটকে গেছেন চলতি মৌসুমে এখন পর্যন্ত দলটির সর্বোচ্চ গোলদাতা আলভারো মোরাতা।

লা লিগায় শনিবার সেভিয়ার বিপক্ষে দলের ১-১ ড্র ম্যাচের প্রথমার্ধের শেষ দিকে চোট পান মোরাতা। প্রতিপক্ষের একজনের সঙ্গে সংঘর্ষে মাটিতে পড়ে হাত দিয়ে হাঁটু চেপে ব্যথায় কাতরাতে থাকেন তিনি। পরে মাঠ ছাড়েন কান্নাভেজা চোখে।

পরদিন রবিবার ক্লাবের পক্ষ থেকে বলা হয়েছে, ডান হাঁটুর লিগামেন্টে চোট পেয়েছেন মোরাতা। তবে সেরে উঠতে কত দিন লাগতে পারে, সে ব্যাপারে কিছু বলা হয়নি।

স্প্যানিশ সংবাদমাধ্যম থেকে জানা গেছে, দুই থেকে তিন সপ্তাহ বাইরে থাকতে হতে পারে ৩১ বছর বয়সি স্প্যানিশ তারকাকে। নিজেদের পরের ম্যাচে আগামী শনিবার লা লিগায় ঘরের মাঠে লাস পালমাসের মুখোমুখি হবে আটলেটিকো। এরপর মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগের শেষ ষোলোর প্রথম লেগে ইন্টার মিলানের মাঠে খেলবে দিয়েগো সিমেওনের দল।

এ মৌসুমে সব প্রতিযোগিতা মিলিয়ে অ্যাটলেটিকো মাদ্রিদের হয়ে ৩৩ ম্যাচে ১৯ গোল করেছেন মোরাতা। এর মধ্যে লা লিগায় ২২ ম্যাচে তার গোল ১৩, এটিও দলের হয়ে সর্বোচ্চ। চ্যাম্পিয়ন্স লিগে ছয় ম্যাচে তার ৫ গোল যৌথভাবে আসরের সর্বোচ্চ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা