× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মুন্নার স্মৃতি ধরে রাখার আকুতি সানজিদার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:১৭ পিএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:০০ পিএম

মুন্নার স্মৃতি ধরে রাখার আকুতি সানজিদার

নব্বইয়ের দশকে ভারতের ঐতিহ্যবাহী ক্লাব ইস্ট বেঙ্গলের হয়ে খেলেছেন মোনেম মুন্না। সোমবার বাংলাদেশের লিজেন্ড এই ফুটবলারের মৃত্যুবার্ষিকী। নিভে যাওয়া তারকাকে নিয়ে পোস্ট করেছে বাংলাদেশ ফুটবল ফেডারেশন। লিখেছে ‘হিরোরা কখনো মরে না।’ কলকাতার ক্লাব ইস্ট বেঙ্গলও সাবেক ডিফেন্ডারকে স্মরণ করেছে। মোনেম মুন্নার ছবি সংবলিত একটি পোস্ট করেছে নিজেদের পেজে। 

সামাজিকমাধ্যমে আবেগঘন পোস্ট দিয়েছেন বাংলাদেশ জাতীয় দলের ফরোয়ার্ড সানজিদা আক্তার। সাফ জয়ী ফরোয়ার্ড লিখেছেন, ‘He was mistakenly born in Bangladesh.’ কথাটি বলেছিলেন জার্মান কোচ অটো ফিস্টার। যাকে ঘিরে এই ভারি কথাটি বলেছিলেন তিনি মোনেম মুন্না। বাংলাদেশের মানুষ যাকে ‘কিং ব্যাক’ নামে চেনে। আজ উনার মৃত্যুবার্ষিকী। মাত্র ২০ বছর বয়সে জাতীয় দলে অভিষেক হয়ে সাফ রানার্স আপসহ দেশের হয়ে প্রথম আন্তর্জাতিক শিরোপা অর্জন করেছিলেন। রেকর্ড ব্রেকিং ট্রান্সফার, ফুটবল মাঠ থেকে বিজ্ঞাপন, দেশের বাইরের ক্লাবে এসে সুখ্যাতি অর্জন সবই করেছেন তিনি। অল্পদিনের মধ্যেই এতকিছু অর্জন করে অসুস্থতাজনিত কারণে মাত্র ৩১ বছর বয়সে ফুটবলকে বিদায় জানান এবং ৩৮ বছর বয়সে দুনিয়াকে বিদায় জানান। খুব দ্রুত চলে যাবেন বলেই হয়তো সুখ্যাতি, জনপ্রিয়তা, ট্রফিসহ সবকিছু অর্জন করতে বড্ড তাড়াহুড়ো ছিল উনার।’


মুন্নার স্মৃতি ধরে রাখার তাগাদা দিলেন সানজিদা, ‘ইস্ট বেঙ্গল ক্লাবে এসে যখন উনার ছবি দেখেছিলাম, তখন খুব গর্বিত হয়েছি। আমার অগ্রজ, আমাদের হিরো, তিনি একান্তই আমাদের। দেশের এরকম সূর্যসন্তানদের স্মৃতি যথাযথভাবে ধরে রাখা এবং অক্ষুণ্ন রাখার ব্যবস্থা থাকা উচিত বলে মনে করি। পাইওনিয়ারে শান্তিনগর ক্লাবের হয়ে ক্যারিয়ার শুরু করা এই কিংবদন্তি হয়তো কিছুটা হলেও এতে শান্তি পাবেন। অগ্রজদের সম্মানিত করা এবং স্মরণ করার রীতি থেকে আমরা সরে গেলে, অদূর ভবিষ্যতে আমরাও পরবর্তী প্রজন্মের নিকট কিছু আশা করতে পারি না। আল্লাহ তায়ালা, উনাকে জান্নাতবাসী করুন। আমিন।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা