× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ক্যানসারজয়ী হলারে চড়ে আফ্রিকার সেরা আইভরি কোস্ট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৩৫ এএম

আপডেট : ১২ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৫২ এএম

ক্যানসারজয়ী হলারে চড়ে আফ্রিকার সেরা আইভরি কোস্ট

আফ্রিকার শ্রেষ্ঠত্বের মঞ্চে প্রথমার্ধে পিছিয়ে ছিল আইভরি কোস্ট। নাইজেরিয়ার বিপক্ষে সমতায় ফেরা তা-ও ৬০ মিনিট পর। আক্রমণের পর আক্রমণের হাড্ডাহাড্ডি খেলায় একটা সময় পর্যন্ত সুপার ঈগলদের দিকেই ঝুঁকে ছিল ম্যাচ। কিন্তু যারা জিততে চায় তাদের হারাবার সাধ্য কার! ক্যানসারকে হারিয়ে আসা সেবাস্তিয়ান হলারকে শেষ পর্যন্ত রুখতে পারেনি নাইজেরিয়া। নয় বছর পর শিরোপা ঘরে রেখে দিয়েছে আইভরি কোস্ট।

মরণব্যাধি ক্যানসারকে গত বছর হার মানিয়েছেন সেবাস্তিয়ান হলার। মৃত্যুর দুয়ার থেকে ফেরা হলারের গোলেই আফ্রিকান শ্রেষ্ঠত্বের ট্রফি জিতেছে আইভরি কোস্ট। এটি তাদের তৃতীয় শিরোপা। ১৯৯২ সালে প্রথম এ শিরোপা জয়ের পর ২০১৫ সালে দ্বিতীয়টির স্বাদ পেয়েছিল আইভরি কোস্ট।

রবিবার রাতে আইভরি কোস্টের অলিম্পিক স্টেডিয়ামে ফাইনাল মঞ্চের শেষ দিকে তার করা ২-১ গোলেই জিতে স্বাগতিকরা।

ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে খেলতে থাকে আইভরি কোস্ট। বেশ কয়েকবার দারুণ সুযোগও তৈরি করে। কিন্তু খেলার ধারার বিপরীতে গোল হজম করে বসে কেসি-হলাররা।

৩৮ মিনিটে ম্যাচে লিড নেয় নাইজেরিয়া। ট্রুস্ট ইকং আফ্রিকার সুপার ঈগলদের এগিয়ে দেন। ১-০ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় আইভরি কোস্ট।

দ্বিতীয়ার্ধের শুরু থেকেই আক্রমণের পর আক্রমণ করে আইভরি কোস্ট। ৬২ মিনিটে দলকে সমতায় ফেরান কেসি। তাতেই জমে ওঠে ম্যাচ। ৮১ মিনিটে আইভরি কোস্টকে দ্বিতীয় গোল এনে দেন হলার। এরপর চেষ্টা করেও আর ম্যাচে ফিরতে পারেননি ভিক্টর ওসিমেনরা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা