× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

শ্বশুরের কাঠগড়ায় জাদেজাপত্নী

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ২২:০৪ পিএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ২২:০৬ পিএম

রবীন্দ্র জাদেজা ও তার স্ত্রী রিভাবা

রবীন্দ্র জাদেজা ও তার স্ত্রী রিভাবা

ক্রিকেট অনুরাগীদের কাছ থেকে সব সময় প্রশংসা কুড়িয়েছেন রিভাবা। ভাবছেন রিভাবা কে? তিনি আর কেউ নন, ভারতীয় ক্রিকেটার রবীন্দ্র জাদেজার স্ত্রী। খেলাপ্রেমীদের কাছে যার রয়েছে ইতিবাচক ভাবমূর্তি। সেই রিভাবা পড়েছেন এবার বিতর্কের মাঝে। গুরুতর এক অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে।

অভিযোগটা দায়ের করেছেন তার শ্বশুর। জাদেজার বাবা অনিরুদ্ধ সিং জাদেজার অভিযোগ- পুত্রবধূ রিভাবার কারণে তার পরিবারে কলহ লেগে আছে। সংসারজীবনের এই কঠিন সময়ে অবশ্য প্রিয় সহধর্মিণীর পাশেই রয়েছেন জাদেজা।

গুজরাটি সংবাদমাধ্যম ‘দিব্য ভাস্কর’-এ দেওয়া এক সাক্ষাৎকারে অনিরুদ্ধ পুত্রবধূ রিভাবাকে কাঠগড়ায় তুলে বলেন, ‘রবীন্দ্র ও তার স্ত্রী রিভাবার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। তাদের বিয়ের দুই থেকে তিন মাস পরই সমস্যার সূত্রপাত। এখন আমি জামনগরে একাই থাকি। আর রবীন্দ্র আলাদা বাংলোয় থাকে। একই শহরে থাকলেও আমাদের দেখা হয় না। তার স্ত্রী তাকে কী জাদু করেছে আমি জানি না।’

জাদেজা গুজরাটি ভাষায় টুইটারে লেখেন, ‘সাজানো সাক্ষাৎকারে কী বলা হলো, আসুন সেসব বর্জন করি। সন্দেহজনক সাক্ষাৎকারে যা কিছু বলা হয়েছে সেসব অর্থহীন এবং মিথ্যা। সেগুলো একপক্ষীয় মন্তব্য, যা আমি অস্বীকার করি। আমার স্ত্রীর ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টাটা অনুচিত এবং নিন্দনীয়। আমারও অনেক কিছু বলার আছে কিন্তু সবার সামনে সেগুলো না বলাই ভালো।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা