× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

সৌম্য-রিয়াদের ব্যাটে বড় সংগ্রহ বরিশালের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ২০:২৫ পিএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪১ পিএম

সৌম্য-রিয়াদের ব্যাটে বড় সংগ্রহ বরিশালের

ব্যাট করতে নেমে শুরুতেই ৩ উইকেট হারিয়ে বিপর্যয়ে পড়েছিল ফরচুন বরিশাল। তামিম ইকবাল, আহমেদ শেহজাদ ও মুশফিকুর রহিম দ্রুতই ফিরলে অল্পতেই গুটিয়ে যাওয়ার শঙ্কায় ছিল তারা। তবে সৌম্য সরকার ও মাহমুদউল্লাহ রিয়াদের অনবদ্য জুটিতে দুর্দান্ত ঢাকার বিপক্ষে বড় সংগ্রহ পেয়েছে তামিম ইকবালের দল। 

শনিবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৮৯ রানের বড় সংগ্রহ পেয়েছে বরিশাল। ব্যাট হাতে ৭৫ রানে অপরাজিত থাকেন সৌম্য। আর ৭৩ রানের ইনিংস খেলেন রিয়াদ। 

দিনের প্রথম ম্যাচে উইকেটের সুবিধা কাজে লাগিয়ে ২১১ রান করেছিল রংপুর রাইডার্স। সেই প্রেক্ষাপট বিবেচনায় টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছিল ফরচুন বরিশাল। তবে সেই সিদ্ধান্তের প্রতি সুবিচার করতে পারেননি টপ অর্ডার ব্যাটাররা। দলীয় ১৯ রানের মধ্যেই ৩ উইকেট হারিয়ে ফেলে তারা। 

৪ বলে ৪ রান করে তামিম আউট হন শরিফুল ইসলামের বলে। আর ৮ বলে ১০ রান করে তাসকিন আহমেদের বলে সাজঘরে ফেরেন শেহজাদ। এই দুই ব্যাটারের মতো ব্যর্থ হয়েছেন মুশফিকুর রহিমও। ৩ বলে মাত্র ১ রান করে তাসকিনের বলে বোল্ড হয়েছেন মিস্টার ডিপেন্ডেবল। 

তবে রিয়াদ আর সৌম্যের রানে শক্ত প্রতিরোধ গড়ে তোলে বরিশাল। ৮৫ বল খেলে দুজনের জুটি থেকে আসে ১৩৯ রান। মাহমুদউল্লাহ ৪৭ বলে ৭ চার ও ৪ ছক্কায় ৭৩ রান করে সাজঘরে ফিরলেও উইকেটে অপরাজিত ছিলেন সৌম্য। 

শেষ দিকে শোয়েব মালিককে নিয়ে তিনি ঝোড়ো ব্যাটিং চালিয়ে যান। সৌম্য-শোয়েব জুটি থেকে আসে ১৮ বলে ৩১ রান। সৌম্য অপরাজিত থাকেন ৪৮ বলে ৭৫ রান করে এবং শোয়েব ১০ বলে ১৯ রান করে অপরাজিত থাকেন। বোলিংয়ে ঢাকার পক্ষে দুটি করে উইকেট নেন তাসকিন ও শরিফুল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা