× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

চট্টগ্রামকে হারিয়ে শীর্ষস্থান পোক্ত রংপুরের

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৫০ পিএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৩৪ পিএম

চট্টগ্রামকে হারিয়ে শীর্ষস্থান পোক্ত রংপুরের

চলতি বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) প্রথম দল হিসেবে দুই শতাধিক রানের সংগ্রহ পায় রংপুর রাইডার্স। ফলে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের সামনে পড়ে পাহাড় ডিঙ্গানোর চ্যালেঞ্জ৷ তবে ব্যাটিংয়ের পর বল হাতেও ভেলকি দেখান রাইডার্সরা। এতে ৫৩ রানের জয়ে পয়েন্ট টেবিলের শীর্ষস্থান আরও পোক্ত করল নুরুল হাসান সোহানের দল। 


শনিবার (১০ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের প্রথম ম্যাচে আগে ব্যাট করে নির্ধারিত ২০ ওভার শেষে ৩ উইকেট হারিয়ে ২১১ রান সংগ্রহ করে রংপুর। জবাবে ২০ ওভারে ৬ উইকেট হারিয়ে চট্টগ্রাম ১৫৮ রানে থেমে যায়। তাতে ৫৩ রানের জয় পায় রংপুর। এই জয়ে ৮ ম্যাচের মধ্যে ৬ জয় তুলে নিয়েছে তারা।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে শুরুতেই হোঁচট খায় চট্টগ্রাম। ইনিংসে তৃতীয় ওভারে সাকিবের বলে বোল্ড আউট হন জশ ব্রাউন। ৯ বলে ১০ রান করেন এই ডান হাতি ব্যাটার। এরপর সৈকতকে সঙ্গ নিয়ে রান তোলার চেষ্টা করেন টস ব্রুস । তবে ইনিংস বড় করতে পারেনি ব্রুসও। ১৩ বলে ১৪ রান করে ইমরান তাহেরের প্রথম বলেই লেগ বিফোরের ফাঁদে পড়েন এই ব্যাটার। 

এদিন ব্যাট হাতে আলো ছড়াতে পারেননি শাহাদত হাসান দিপুও। ১৩ বলে ৯ রান করে সাকিবের বলে ক্যাচ তুলে দেন দিপু। যা সুন্দরভাবে তালুবদ্ধ করেন জেমি নিশাম। এতে দলীয় ৫০ রানেই টপ অর্ডারের তিন ব্যাটারকে হরিয়ে বসে চট্টগ্রাম।কিন্তু এক প্রান্ত আগলে রেখে রান তুলতে থাকেন সৈকত। ৪২ বলে নিজের ফিফটি তুলে নেন এই বাংলাদেশি ব্যাটার। 

তাকে যোগ্য সঙ্গ দেন আইরিশ ব্যাটার কার্টিস ক্যাম্ফার। তবে  ১৭তম ওভারে জেমি নিশামকে উড়িয়ে মারতে গিয়ে বাউন্ডারি লাইনে কাটা পড়েন ক্যাম্ফার। ২১ বলে ২৪ রান করেন এই আইরিশ ব্যাটার। এরপর ব্যাটিংয়ে এসে ব্যাট চালাতে থাকেন অধিনায়ক শুভাগত হোম। 

শেষ দুই ওভারে চট্টগ্রামে দরকার ছিল ৭০ রান। তবে ১৯তম ওভারে প্রথম বলেই রান আউট হন সৈকত। ৪৫ বলে ৬৩ রানের ইনিংস খেলেন এই ডান হাতি ব্যাটার। শেষ পর্যন্ত শুভাগত হোমের ১২ বলে ৩০ রান এবং নাহিদুজ্জমানের ২ রানের ভর করে নির্ধারিত ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৫৮ রান তুলতে পারে চট্টগ্রাম। 

এর আগে টস জিতে ব্যাটিংয়ে নেমে ভালো শুরু করে রংপুরের দুই ওপেনার। ১৭ বলে ২৪ রান করে রনি তালুকদার আউট হলেও পিচে এসে ব্যাট চালাতে থাকেন টাইগার অধিনায়ক সাকিব আল হাসান। ১৬ বলে ২৭ রান করেস তিনি। এরপর ৪১ বলে ৫৮ রান করে আউট হন রেজা হেনড্রিক্স। শেষ দিকে সোহানের হার না মানা ২১ বলের ৩১ রান এবং জেমি নিশামের ২৬ বলে ৫১ রানের ক্যামিও ইনিংসে ভর করে ২১১ রানের বড় লক্ষ্য পায় রংপুর রাইডাস।


সংক্ষিপ্ত স্কোর :


রংপুর রাইডার্স : ২০ ওভারে ২১১/৩ (রনি ২৪, হেনড্রিকস ৫৮, সাকিব ২৭, সোহান ৩১*, নিশাম ৫১*; বিলাল ৪-০-৫১-০, আল আমিন ৪-০-৪০-০, শহিদুল ৪-০-৪২-০, সাকিল ২-০-১৫-২, নিহাদ ৩-০-২৭-১, সৈকত ১-০-১৫-০, শুভাগত ১-০-১০-০, ক্যাম্পার ১-০-৬-০)।

চট্টগ্রাম চ্যালেঞ্জার্স : (ব্রাউন ১০, সৈকত ৬৩, ব্রুস ১৪, শাহাদাত ১২, ক্যাম্পার ২৪, শুভাগত ৩১*, শহিদুল ১, নিহাদ ২*; আশিকুর ২-০-২২-০, মেহেদি ৩-০-৩৩-০, সাকিব ৪-০-২৪-২, হাসান ৩-০-১৮-০, নিশাম ৪-০-৩২-২, তাহির ৪-০-২৮-১)।


ফল: রংপুর রাইডার্স ৫৩ রানে জয়ী।


ম্যান অব দা ম্যাচ : জিমি নিশাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা