× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাদ পড়েছেন আইয়ার, কোহলিও নেই

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১২:২৭ পিএম

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২৪ ১২:৪২ পিএম

বাদ পড়েছেন শ্রেয়াস আইয়ার। ছবি : সংগৃহীত

বাদ পড়েছেন শ্রেয়াস আইয়ার। ছবি : সংগৃহীত

ইংল্যান্ডের বিপক্ষে বাকি তিনটি টেস্টের জন্য ভারতের স্কোয়াড থেকে বাদ পড়েছেন শ্রেয়াস আইয়ার। দলে জায়গা পেয়েছেন রবিন্দ্র জাদেজা ও লোকেশ রাহুল। দুজনেই দ্বিতীয় টেস্ট খেলতে পারেননি। হ্যামস্ট্রিং ইনজুরির কারণে জাদেজা এবং কোয়াড নিগলের জন্য বাইরে ছিলেন রাহুল। এ ছাড়া ইংলিশদের বিপক্ষে তিন টেস্টের একটিতেও বিরাট কোহলিকে পাওয়া যাচ্ছে না। 

প্রথম দুই টেস্টে রোহিত শর্মা ব্যতীত আইয়ারই একমাত্র সিনিয়র ভারতীয় ব্যাটার, যিনি উল্লেখযোগ্য রান করতে পারেননি। হায়দরাবাদে ৩৫ ও ১৩ এবং বিশাখাপত্তনমে দুই ইনিংসে ২৭ ও ২৯ রান করেছিলেন আইয়ার। এ ছাড়া যাকে স্পিনের বিরুদ্ধে অন্যতম সেরা ভারতীয় ব্যাটার হিসেবে ধরা হয়, সেই আইয়ার ইংল্যান্ডের স্পিনের বিপক্ষে রান করতে লড়াই করেছেন।

ইএসপিএন ক্রিকইনফোর মতে, আইয়ার দ্বিতীয় টেস্টের এক বা দুই দিন পরে পিঠে ব্যথা পেয়েছেন। এটাও বাদ পড়ার একটি কারণ হতে পারে। এদিকে রজত পতিদার বিশাখাপত্তনমে অভিষেক ম্যাচে ৩২ ও ৯ রান করার পরও জায়গা ধরে রেখেছেন। সেই সঙ্গে সরফরাজ খানের মতো ক্রিকেটারও।

পাঁচ ম্যাচের টেস্ট সিরিজে বর্তমানে ১-১ সমতায় রয়েছে। তৃতীয় টেস্টটি ১৫ ফেব্রুয়ারি রাজকোটে শুরু হবে। ২৩ ফেব্রুয়ারি থেকে দল দুটি চতুর্থ টেস্টের জন্য রাঁচিতে যাবে। পঞ্চম তথা শেষ টেস্টটি ৭ মার্চ থেকে ধর্মশালায় অনুষ্ঠিত হবে।

ইংল্যান্ডের শেষ তিন টেস্টের জন্য ভারতের স্কোয়াড
রোহিত শর্মা (অধিনায়ক), জাসপ্রিত বুমরাহ (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, শুভমান গিল, কেএল রাহুল, রজত পতিদার, সরফরাজ খান, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), কেএস ভরত (উইকেটরক্ষক), আর অশ্বিন, রবিন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, ওয়াশিংটন সুন্দর, কুলদীপ যাদব, মোহাম্মদ সিরাজ, মুকেশ কুমার, আকাশ দীপ।
শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা