× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিপিএল

নাঈম-সাইফের ফিফটিতে চ্যালেঞ্জিং সংগ্রহ ঢাকার

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪৬ পিএম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ২১:২৮ পিএম

নাঈম-সাইফের ফিফটিতে চ্যালেঞ্জিং সংগ্রহ ঢাকার

চলমান বিপিএলের শুরুটা ভালো করলেও প্রথম ম্যাচ ছাড়া বাকি সবগুলোতে হেরেছে দুর্দান্ত ঢাকা। নিজেদের অষ্টম ম্যাচে শক্তিশালী কুমিল্লা ভিক্টোরিয়ান্সের বিপক্ষে মাঠে নেমেছে রাজধানীর দলটি। প্রথমে ব্যাট করে মোহাম্মদ নাঈম শেখ ও সাইফ হাসানের জোড়া ফিফটিতে বড় সংগ্রহ পেয়েছে তাসকিন আহমেদের দল। 


শুক্রবার (৯ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় দুর্দান্ত ঢাকা। ব্যাটিংয়ে নেমে নির্ধারিত ২০ ওভারে ৪ উইকেট হারিয়ে ১৭৫ রান সংগ্রহ করেছে তারা। নাঈম ৬৪ ও সাইফ ৫৭ রানের ইনিংস খেলেন।

ব্যাটিংয়ে নেমে চতুরাঙ্গা ডি সিলভাকে সঙ্গে নিয়ে ভালো শুরু এনে দেন নাঈম শেখ। তবে ইনিংস বড় করতে পারেনি ডি সিলভা। ১৩ বলে ১৪ রান করে আলিস আল ইসলামের বলে ব্রুক গেস্টের হাতে ক্যাচ আউট হন এই লঙ্কান ব্যাটার। তবে সাইফ হাসানকে সঙ্গে নিয়ে রান তুলতে থাকেন নাঈম। 

এর মাঝে ৩১ বলে ব্যক্তিগত ফিফটি তুলে নেন নাঈম। বাঁহাতি এই ব্যাটারকে যোগ্য সঙ্গ দেন সাইফ। ৩৯ বলে অর্ধশতক পূরণ করেন তিনিও। দুজনের ব্যাটিং নৈপুণ্যে বড় সংগ্রহের দিকে এগিয়ে যেতে থাকে তারা। তবে ১৭তম ওভারে ৩ উইকেট হারিয়ে ফেলে রাজধানীর দলটি। 

ম্যাথিউ ফোর্ডের দ্বিতীয় বল উড়িয়ে মারতে তি গিয়ে ক্যাচ আউট হন সাইফ। ৪২ বলে ৫৭ রান করেন তিনি। এরপর পঞ্চম বলে ফোর্ডকে উইকেটরক্ষক লিটনের মাথার ওপর নিয়ে উড়িয়ে মারতে গিয়ে সরাসরি ব্যাট দিয়ে স্টাম্পে আঘাত করে বিদায় নেন নাঈম। ৪৫ বলে ৬৪ রান করেন তিনি। এরপর ডাক আউট হন অ্যানড্র ম্যাককাথি। 

শেষ দিকে মেহরাবকে সঙ্গে নিয়ে রান তোলার চেষ্টা করেন অ্যালেক্স রোস। মেহরাবের ১২ রান এবং রোসের ১১ বলে ২১ রানের ক্যামিও ইনিংসে ভর করে ১৭৫ রানের বড় পুঁজি পায় দুর্দন্ত ঢাকা।

বল হাতে কুমিল্লা ভিক্টোরিয়ান্সের হয়ে তিন উইকেট শিকার করেন ম্যাথিউ ফোর্ড। এ ছাড়াও এক উইকেট শিকার করেন আলিস আল ইসলাম।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা