বিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৩৯ পিএম
আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৩৭ পিএম
চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসরে প্রথম ম্যাচেই জিতেছিল দুর্দান্ত ঢাকা। এরপর টানা ছয় ম্যাচে পরাজয়ের মুখ দেখেছে তারা৷ এবার হারের বৃত্ত ভাঙতে মাঠে নামছে রাজধানীর ফ্র্যাঞ্চাইজিটি, প্রতিপক্ষ ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কুমিল্লা ভিক্টোরিয়ান্স৷ এই ম্যাচের আগে টস জিতে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন ঢাকার অধিনায়ক তাসকিন আহমেদ।
শুক্রবার (৯ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হচ্ছে এই দুই দল। এবারের বিপিএলের ২৪তম ম্যাচটি শুরু হবে সন্ধ্যা ৭টায়। কোয়ালিফায়ার রাউন্ডে যাওয়ার লক্ষ্যে কুমিল্লার জন্য ম্যাচটি বেশ গুরুত্বপূর্ণ। আর প্রতিযোগিতার কোয়ালিফায়ারের লড়াই থেকে ছিটকে যাওয়া ঢাকার জন্য জয়ে ফেরার।
কুমিল্লা ভিক্টোরিয়ান্স একাদশ : লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী অনিক, তানভীর ইসলাম, আলিস আল ইসলাম, মোস্তাফিজুর রহমান, উইলিয়ামস জ্যাকস, রেমন অন্টন রেইফার, ডেভিড গেস্ট, ম্যাথু ওয়ালটার ফর্ডে ও ইমরুল কায়েস।
দুর্দান্ত ঢাকা একাদশ : তাসকিন আহমেদ, মোহাম্মদ সাইফ হাসান, আরাফাত সানী, শরিফুল ইসলাম, নাঈম শেখ, গাজী মোহাম্মদ তাহজিবুল ইসলাম, মেহরব হাসান, চতুরঙ্গ ডি সিলভা, মোহাম্মদ ইরফান, অ্যালেজেন্ডার ইয়ান রস, অ্যান্ডু ম্যাকার্থি।