× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

রিয়াদ সিজন কাপ

রোনালদোদের হারিয়ে চ্যাম্পিয়ন আল হিলাল

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৫৮ এএম

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৪ ১২:২৯ পিএম

রোনালদোদের হারিয়ে চ্যাম্পিয়ন আল হিলাল

সৌদি আরবের ফুটবলে এক জাঁকজমকপূর্ণ আয়োজন ছিল রিয়াদ সিজন কাপ। আসরটির ফাইনালের আগে মাঠে উপস্থিত হয়ে আয়োজনকে আরও আকর্ষণীয় করে তোলেন পেশাদার রেসলিংয়ে সর্বকালের সেরাদের একজন ডব্লিউডব্লিউইয়ের হল অব ফেম মার্ক উইলিয়াম ক্যালাওয়ে। যাকে সবাই আন্ডারটেকার নামেই চেনেন। কিন্তু শিরোপা ছুঁয়ে দেখা হয়নি ক্রিশ্চিয়ানো রোনালদোদের। তাদের হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে নেইমারের আল হিলাল।

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) রাতে রিয়াদ সিজন কাপের ফাইনালে পুরো ৯০ মিনিটই মাঠে ছিলেন রোনালদো। কিন্তু গোল করা কিংবা সেভাবে সুযোগও তৈরি করতে পারেননি। ফলে আল নাসরকে ২-০ গোলে হারিয়ে শিরোপা উৎসবে মাতে আল হিলাল। আল হিলালের হয়ে ১টি করে গোল করেন সেরগেজ মিলিনকোভিচ-সাভিচ ও সালেম আল-দাওসারি।

বিশ্বব্যাপী নিজেদের ফুটবলের প্রচার-প্রসারে কয়েক বছর ধরে একের পর এক চমক নিয়ে হাজির হচ্ছে সৌদি আরব। ক্রিশ্চিয়ানো রোনালদো, নেইমার জুনিয়র, করিম বেনজেমা, সাদিও মানের মতো ইউরোপ মাতানো তারকা দেশটির বড় বিজ্ঞাপন। সে ধারাবাহিকতায় এবার তারা নজর কেড়েছে ‘ডেডম্যান’ খ্যাত আন্ডারটেকারকে আমন্ত্রণ জানিয়ে।

রিয়াদের কিংডম অ্যারেনায় সিজন কাপের ফাইনালে উচ্ছ্বাস প্রকাশ করতে পারেননি পর্তুগিজ ফরোয়ার্ড রোনালদো। আল হিলালের বিপক্ষে তার দল জালের দেখাই পায়নি। প্রথমার্ধের ৩০ মিনিটের মধ্যে ২-০ গোলে পিছিয়ে পড়ার পর তারা আর ম্যাচেই ফিরতে পারেনি।

ম্যাচের ১৭ মিনিটে আবদুলহামিদের অ্যাসিস্ট থেকে নাসরের জাল কাঁপান সার্গেজ মিলিনকোভিচ। এর ১৩ মিনিট পর ব্যবধান দ্বিগুণ করেন সালেম আল-দাওসারি। ৩০ মিনিটে ব্রাজিলিয়ান তারকা ম্যালকমের অ্যাসিস্টে গোল করেন সৌদি আরবের এ তারকা ফুটবলার।

যদিও প্রাণপণ লড়েছেন রোনালদোরা। ৫৬ শতাংশ সময় বল রেখে ১৪টি শট নেন তারা। যার ২টি ছিল গোলমুখে। অন্যদিকে আল হিলাল বল দখলে পিছিয়ে থাকলেও ১০টি শট নিয়ে ৬টি গোলমুখে রাখে। লড়াই শেষে মুখে হাসি নিয়ে রিয়াদ সিজন কাপের শিরোপা উদ্‌যাপনে মাতে আল হিলাল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা