× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ফিরেই মুমিনুলের চোখ বিপিএলের শিরোপায়

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৫৭ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৫৮ পিএম

মুমিনুল হক

মুমিনুল হক

শুরুতে কোনো দল তাকে কেনেনি। অবশেষে বিপিএলের মাঝামাঝি এসে দল পেলেন মুমিনুল হক। যোগ দিয়েছেন সাকিব আল হাসানের দলে। মুমিনুল সর্বশেষ বিপিএল খেলেন ২০২১-২২ মৌসুমে। সে আসরে তার দল ছিল কুমিল্লা ভিক্টোরিয়ান্স। দীর্ঘ বিরতি শেষে এবার বিপিএলে দেখা যাবে মুমিনুলকে। তবে বিপিএলে তার প্রত্যাবর্তন হবে রংপুর রাইডার্সের জার্সি গায়ে।

আজ অনুশীলন শেষে দলের প্রতি কৃতজ্ঞতা জানান মুমিনুল, ‘আল্লাহর কাছে শুকরিয়া। একই সঙ্গে রংপুরকে ধন্যবাদ দেওয়া উচিত। তারা আমাকে সুযোগ করে দিয়েছে এই বছর বিপিএল খেলার। এই সুযোগ সবাই পায় না। রংপুর আমাকে এই সুযোগটা দিয়েছে। আমি রংপুরের প্রতি কৃতজ্ঞ।’

শীর্ষে রংপুরকে চ্যাম্পিয়ন করতে চান মুমিনুল, ‘প্রত্যাশা অবশ্যই চ্যাম্পিয়ন হওয়া। দলের জন্য যতটা সম্ভব অবদান রাখার চেষ্টা করব।' শুরুতে দল না পেয়ে খারাপ লাগা নিয়ে মুমিনুলের ভাষ্য, ‘একটু খারাপ লাগছিল। এমন নয় যে একবারে হতাশ হয়ে গিয়েছি। সবাই যেহেতু খেলছে, আমারও একটু খেলার ইচ্ছা ছিল। এই যা।’

বুধবার রাতে রংপুর রাইডার্স মুমিনুলকে দলে নেওয়ার খবর জানিয়েছে প্রেস বিজ্ঞপ্তি দিয়ে। আসরের বাকি ম্যাচগুলোয় তাকে দলে পাবে রাইডার্স।

সীমিত ওভারের ক্রিকেটে এখন অনিয়মিত মুমিনুল। ঢাকা প্রিমিয়ার লিগ এলে মুমিনুলের ৫০ ওভারের ক্রিকেট খেলার সুযোগ হয়। আর টি-টোয়েন্টির কথা না বললেও চলে। কেননা গত দুই বছর বিপিএল ড্রাফটে কোনো দল মুমিনুলকে কেনেনি।

টেস্টে উজ্জ্বল হলেও মুমিনুলের টি-টোয়েন্টি ক্যারিয়ারটাও বেশ। ঘরোয়া টি-টোয়েন্টিতে ১০৬ ইনিংস খেলে তার সংগ্রহ ২ হাজার ১৩৪ রান। গড় প্রায় ২৪। স্ট্রাইকরেট ১১৩.২৬। আন্তর্জাতিক ক্রিকেটে ব্যাট ধরেছেন চার ইনিংসে। স্ট্রাইকরেট ১২০।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা