× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বিমান বাহিনীর আন্তঃঘাঁটি লন টেনিস প্রতিযোগিতা সমাপ্ত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ২২:৪১ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৩১ পিএম

বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি লন টেনিস প্রতিযোগিতায় বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন  সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল মু. কামরুল ইসলাম। সংগৃহীত ছবি

বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি লন টেনিস প্রতিযোগিতায় বিজয়ী দলের হাতে পুরস্কার তুলে দেন সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল মু. কামরুল ইসলাম। সংগৃহীত ছবি

বাংলাদেশ বিমান বাহিনীর আন্তঃঘাঁটি লন টেনিস প্রতিযোগিতা-২০২৪ এর সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) ঢাকাস্থ বিমান বাহিনী ঘাঁটি বাশারের লন টেনিস মাঠে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এ তথ্য জানিয়েছে।

আইএসপিআর জানায়, চূড়ান্ত খেলায় বিমান বাহিনী ঘাঁটি বঙ্গবন্ধু দল ২-০ সেটে বিমান বাহিনী ঘাঁটি বাশার দলকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। সমাপনী অনুষ্ঠানে সহকারী বিমান বাহিনী প্রধান (পরিকল্পনা) এয়ার ভাইস মার্শাল মু. কামরুল ইসলাম প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে চুড়ান্ত খেলা উপভোগ করেন এবং বিজয়ী ও উপবিজয়ী দলের মাঝে পুরস্কার বিতরণ করেন।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন, স্বাগতিক ঘাঁটির এয়ার অধিনায়ক, ঊর্ধ্বতন কর্মকর্তা, বিমানসেনা এবং ঘাঁটির অন্যান্য সদস্যবৃন্দ।

গত ৪ ফেব্রুয়ারি বিমান বাহিনী ঘাঁটি বাশারের এয়ার অধিনায়ক এয়ার ভাইস মার্শাল মো. শরীফ উদ্দীন সরকার প্রতিযোগিতার উদ্বোধন করেন। পাঁচ দিনব্যাপী এ প্রতিযোগিতায় বাংলাদেশ বিমান বাহিনীর সাতটি দল অংশগ্রহণ করে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা