× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

আইভরিকোস্টকে ফাইনালে নিয়ে গেলেন ‘মৃত্যুঞ্জয়ী’ হলার

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৫:২৩ পিএম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২৪ ১৬:৩৪ পিএম

সেবাস্তিয়ান হলার

সেবাস্তিয়ান হলার

কঙ্গো প্রজাতন্ত্রকে হারিয়ে আফ্রিকান কাপ অব নেশনসের ফাইনালে নাম লিখেছে আইভরিকোস্ট। এনিয়ে ৯ বছর পর আবারও মহাদেশীয় আসরের শিরোপা নির্ধারণী ম্যাচের টিকিট কেটেছে দেশটি।

আইভরিকোস্টকে ফাইনালে তুলে শেষ চারের লড়াইয়ে নায়ক বনে গেছেন ‘মৃত্যুঞ্জয়ী’ সেবাস্তিয়ান হলার। আবিদজানে অলিম্পিক স্টেডিয়াম অব এবিম্পেতে ম্যাচের ৬৫ মিনিটে তার মিস-হিট শট জালে জড়ালে উৎসবের আনন্দের ঢেউয়ে ভেসে যায় স্বাগতিকরা। বরুশিয়া ডর্টমুন্ডের এ স্ট্রাইকার মরণব্যাধি ক্যানসার জয় করে মাঠে ফেরেন গত বছর। এবার প্রিয় জন্মভূমিকে খাদের কিনারা থেকে তুলে দিলেন ফাইনালে।

অথচ গ্রুপ পর্ব থেকেই ছিটকে যাওয়ার দ্বারপ্রান্তে পৌঁছে গিয়েছিল আইভরিকোস্ট। ইকুয়াটোরিয়াল গিনির কাছে বাজেভাবে হারের কারণে তো দলটি হারিয়ে ফেলে ফরাসি কোচ জঁ লুই গ্যাসেক। বরখাস্ত করা হয় তাকে। 

শিরোপার জন্য রবিবার আবিদজানের ফাইনালে আইভরিকোস্ট লড়াই করবে নাইজেরিয়ার বিপক্ষে। বুয়াকেতে অন্য সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে টাইব্রেকারে ৪-২ গোলে হারিয়ে ফাইনালে পৌঁছে গেছে আফ্রিকার ‘সুপার ইগল’রা। নির্ধারিত ও অতিরিক্ত সময়ে ম্যাচে ছিল ১-১ গোলের সমতা।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা