× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ঢাকাকে অল্পতে থামাল সিলেট

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ২০:০৬ পিএম

আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৪৮ পিএম

ঢাকাকে অল্পতে থামাল সিলেট

সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক আগেই পরিবর্তন হয়েছে, গতকাল বুধবার অধিনায়ক পাল্টেছে দুর্দান্ত ঢাকাও। মোসাদ্দেক হোসেন সৈকতের বদলে নেতৃত্বের আর্মব্যান্ড পরেন তাসকিন আহমেদ। নেতৃত্বে বদল আসা ম্যাচে রানের ভাগ্য অবশ্য ফেরেনি ঢাকার। সিলেটের বোলারদের বিপক্ষে রান করতে খাবি খাওয়া ঢাকা ৮ উইকেট হারিয়ে জমা করতে পারে মাত্র ১২৪ রান।

মিরপুর শেরেবাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস হেরে ব্যাটিং করা ঢাকাকে শুরুতে পথ দেখান ওপেনার মোহাম্মদ নাইম। তিনে নামা সাইফ হাসানও চালান তাণ্ডব৷ তবে মিডল আর লোয়ার মিডলের ব্যর্থতায় অল্পতেই থামে ঢাকা। আসরে দ্বিতীয় জয় তুলতে তাসকিন-শরিফুলদের বিপক্ষে ওভারপ্রতি ৬.২০ রান করে নিতে হবে শান্ত-মিথুনদের।

সিলেট এবং ঢাকা দুটি দলই বিপিএলে ধুঁকছে। জয়ের খরা ভোগা দুটি দলের পয়েন্টও ভিন্ন, ২ করে। আরেকটি জায়গায় মিল আছে। সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক আগেই পরিবর্তন হয়েছে, গতকাল বুধবার অধিনায়ক পাল্টেছে দুর্দান্ত ঢাকাও। 

মোসাদ্দেক হোসেন সৈকতের বদলে নেতৃত্বের আর্মব্যান্ড পরেন তাসকিন আহমেদ। নেতৃত্বে বদল আসা ম্যাচে রানের ভাগ্য অবশ্য ফেরেনি ঢাকার। রেজাউর রহমান রাজার ২০ রানে ৩ উইকেট এবং সামিত প্যাটেলের দুই উইকেটে খাবি খায় ঢাকার মিডল অর্ডার। ইনিংসের সর্বোচ্চ ৪১ রান করেন সাইফ হাসান। ৩৬ রান আসে মোহাম্মদ নাইমের ব্যাটে। বাকিরা স্রেফ ধুঁকেছেন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা