প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৫৫ এএম
আপডেট : ০৭ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৫৭ এএম
রিকি পন্টিং
যুক্তরাষ্ট্রের মেজর লিগ ক্রিকেটের ইতিহাস খুব বেশি দিনের নয়। সামনেই শুরু হবে এর দ্বিতীয় আসর। ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্টটি নিজেদের সংক্ষিপ্ত ইতিহাসে সবচেয়ে বড় সাইনিং করল রিকি পন্টিংকে দিয়ে। ওয়াশিংটন ফ্রিডমের কোচ হিসেবে যোগ দিতে যাচ্ছেন কিংবদন্তি সাবেক অজি অধিনায়ক।
ওয়াশিংটনের সঙ্গে দুই বছরের জন্য চুক্তিবদ্ধ হয়েছেন পন্টিং। বর্তমানে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে দিল্লি ক্যাপিটালসের কোচ হিসেবে কাজ করছেন। আলাদা করে ক্রিকেট বিশ্লেষক হিসেবেও জনপ্রিয়তা অর্জন করেছেন তিনি।
পন্টিং গত সপ্তাহে ইঙ্গিত দেন ওয়াশিংটনে যোগ দেওয়ার জন্য আলোচনা চলছে তার। বাকি ছিল আনুষ্ঠানিকতা। পন্টিং বলেছেন, ‘ওয়াশিংন ফ্রিডমে যোগ দেওয়ার জন্য ভীষণ রোমাঞ্চিত আমি। যুক্তরাষ্ট্রে ক্রিকেটটা এখন উত্থানের পর্যায়ে আছে। তাই মেজর লিগ ক্রিকেটে যুক্ত হওয়ার জন্য মুখিয়ে আছি। ওয়াশিংটন ফ্রিডমে যারা সম্পৃক্ত, তাদের দেখে ভীষণ অভিভূত।’