× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাজবল নিয়ে ধুয়ে দিলেন বয়কট

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ২০:৩৮ পিএম

বাজবল নিয়ে ধুয়ে দিলেন বয়কট

সিরিজের প্রথম ম্যাচে জয়ের পর দ্বিতীয় ম্যাচে ব্যর্থ ইংল্যান্ড। প্রথমের ন্যায় দ্বিতীয় ম্যাচেও আগ্রাসী খেলে ইংলিশরা। দ্বিতীয় টেস্টে রান তাড়ায় বেন স্টোকসদের আগ্রাসী ব্যাটিং মোটেও পছন্দ হয়নি জেফ বয়কটের। সাবেক এই ইংলিশ অধিনায়ক উত্তরসূরিদের মনে করিয়ে দিলেন, জিততে না পারলে এমন খেলা মূল্যহীন।

ম্যাককালাম দায়িত্ব নেওয়ার পর এবং অধিনায়ক স্টোকসের হাত ধরে আগ্রাসী টেস্ট খেলা শুরু করে ইংল্যান্ড। বিশাখাপাত্নাম টেস্টে হারে সফরকারীদের বাজবল নিয়ে বেশ সমালোচনা হয়। দ্য টেলিগ্রাফে লেখা কলামে এই কৌশলকে ফের কাঠগড়ায় তুলেছেন বয়কট। তিনি বলেছেন, ‘যদি আমরা জিততে নাও পারি, আমরা বরং গৌরবময় ব্যর্থতার পর্যায়ে থাকব।’ কিন্তু ব্যর্থতা বা পরাজয়ে কোনো গৌরব নেই। ইংল্যান্ড ম্যাচ ছুড়ে এসেছে। বাজবল ব্যর্থ ছিল।’


তিনি আরও বলেন, ওভারপ্রতি পাঁচ করে রান করা বিনোদনদায়ক, কিন্তু অনেক ব্যাটার ভালো শুরুর পর তাদের উইকেট ছুড়ে এসেছে। প্রায় ৪০০ রান তাড়া করে জেতার সেরা উপায় হলো ব্যাটারদের একজনের সেঞ্চুরি করা।’


শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা