বিপিএল
প্রবা প্রতিবেদক
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:১৭ পিএম
আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫৪ পিএম
চলমান বিপিএলের আসরে সিলেট পর্বে প্রথম দেখায় ফরচুন বরিশালকে হারিয়ে চমক দেখিয়েছিল চট্টগ্রাম চ্যালেঞ্জার্স। এবার দুই দিনের বিরতির পর ঢাকা পর্বে আবারও মুখোমুখি হচ্ছে এই দুই দল।
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) মিরপুর শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দ্বিতীয় ম্যাচে টস জিতেছেন ফরচুন বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ব্যাটিংয়ে আমন্ত্রণ জানিয়েছেন তিনি। দুই দলের জন্যই ম্যাচটি খুবই গুরুত্বপূর্ণ।
ফরচুন বরিশাল একাদশ : তামিম ইকবাল (অধিনায়ক), সৌম্য সরকার, আহমেদ শেহজাদ, শোয়েব মালিক, মুশফিকুর রহিম (উইকেটকিপার), মাহমুদউল্লাহ রিয়াদ, মেহেদী হাসান মিরাজ, তাইজুল ইসলাম, মোহাম্মদ ইমরান, আব্বাস আফ্রিদি ও মোহাম্মদ সাইফউদ্দিন।
চট্টগ্রাম চ্যালেঞ্জার্স একাদশ : জশ ব্রাউন, তানজিদ হাসান তামিম, সৈকত আলী, শাহাদাত হোসেন, নাজিবুল্লাহ জাদরান, শুভাগত হোম (অধিনায়ক), টম ব্রুস, শহিদুল ইসলাম, বিলাল খান, নাহিদুজ্জামান ও আল-আমিন হোসেন।