× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

নেপালকে হারিয়ে ফাইনালে বাংলাদেশের সঙ্গী ভারত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:০৯ পিএম

আপডেট : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৫৫ পিএম

আগামী বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে শুক্লা দত্তের দল।  প্রবা ফটো

আগামী বৃহস্পতিবার বাংলাদেশের বিপক্ষে ফাইনালে মাঠে নামবে শুক্লা দত্তের দল। প্রবা ফটো

রাউন্ড রবিন লিগের শেষ খেলাটি দুই দলের জন্যই ছিল ফাইনাল নির্ধারণী ম্যাচ। এমন ম্যাচে নেপালকে হারিয়ে সাফের ফাইনালে বাংলাদেশের সঙ্গী হলো ভারত। নিজেদের প্রথম দুই ম্যাচ জিতে আগেই ফাইনাল নিশ্চিত করেছে স্বাগতিক বাংলাদেশ।

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহি মোস্তফা কামাল স্টেডিয়ামে সাফ অনূর্ধ্ব ১৯ নারী চ্যাম্পিয়নশিপ-এর খেলায় মঙ্গলবার নেপালকে ৪-০ গোলে হারিয়েছে শুক্লা দত্তের দল। ম্যাচে জোড়া গোল করেন নেহা। একটি করে গোল করেন সুলাঞ্জনা রাউল এবং সিন্দির পা থেকে।

খেলার ৫৩ মিনিটে শিবানি দেবির লং পাস থেকে গোল ভারতকে লিড এনে দেন নেহা। ৮০ মিনিটে বক্সের অনেকটা বাইরে থেকে লং শটে খেলায় দ্বিতীয়বার লক্ষ্যভেদ করেন ভারতীয় নাম্বার নাইন। 

গোল শোধ দিতে মরিয়া নেপালকে ফের হতাশায় ডুবায় ভারত। ৮৫ মিনিটে আক্রমণে ওঠে ভারত। কিন্তু গোলরক্ষক বল ক্লিয়ার করতে পারেননি। এরপর বক্সে থাকা সুলাউঞ্জনা নেপালের জাল কাঁপিয়ে দেন।

ম্যাচের যোগ করা সময়ে নেপালকে চূড়ান্ত হতাশায় ডোবান সিন্দি। বদলি হিসেবে নামা সিন্দির গোলের পরই ম্যাচের শেষ বাশি বেজে ওঠে। তাকে আগামী বৃহস্পতিবার বাংলাদেশকে মোকাবিলা করবে ভারত। 

ম্যাচ শেষে ভারতীয় কোচ শুক্লা দত্ত বলেছেন, ভালো লাগছে এই ম্যাচটি জিততে পেরে। আমরা আরেকবার বাংলাদেশকে পাচ্ছি। ফাইনালে ওদেরকে শুভ জানাচ্ছি। আশা করি দারুণ একটি ফাইনাল হবে।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা