× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ম্যানইউকে দুঃসংবাদ দিলেন লিয়ান্দ্রো মার্তিনেজ

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:৪৮ পিএম

লিয়ান্দ্রো মার্তিনেজ। ছবি : সংগৃহীত

লিয়ান্দ্রো মার্তিনেজ। ছবি : সংগৃহীত

চোটজর্জর ম্যানচেস্টার ইউনাইটেডকে এবার দুঃসংবাদ দিলেন লিয়ান্দ্রো মার্তিনেজ। হাঁটুর লিগামেন্টের চোটে লম্বা সময়ের জন্য মাঠের বাইরে ছিটকে গেলেন আর্জেন্টাইন ডিফেন্ডার। গতকাল এক সংবাদ এমনটি জানায় ম্যানচেস্টার ইউনাইটেড। ২৬ বছর বয়সী এই ফুটবলারকে অন্তত আট সপ্তাহ মাঠের বাইরে থাকতে হবে বলে ধারণা করছে তারা। তবে অস্ত্রোপচারের প্রয়োজন নেই তার।

ওল্ড ট্র্যাফোর্ডে রোববার রাতে প্রিমিয়ার লিগের খেলায় ওয়েস্টহ্যাম ইউনাইটেডের বিপক্ষে ৩-০ গোলে জয়ের ম্যাচের দ্বিতীয়ার্ধে চোট পান মার্তিনেজ। প্রথমে খেলা চালিয়ে যাওয়ার চেষ্টা করেন তিনি, কিন্তু পারেননি। ৭১তম মিনিটে তাকে তুলে নেন কোচ এরিক টেন হাগ।

ম্যাচের পর টেন হাগ বলেন, ‘মার্তিনেজের চোটের অবস্থা ভালো দেখাচ্ছে না এবং এটা খেলোয়াড়ের নিজের জন্য আরও বড় ক্ষতির।’

প্রায় চার মাস বাইরে থাকার পর প্রিমিয়ার লিগে কেবল তৃতীয় ম্যাচ খেলতে নেমেই ফের চোট পেলেন মার্তিনেজ। দলের পাশাপাশি তার নিজের জন্যও তাই এটি বড় ধাক্কা। গত মৌসুমের শেষ দিকে খেলতে পারেননি মার্তিনেজ। চলতি মৌসুমের প্রথমভাগেও অনেক দিন বাইরে ছিলেন তিনি। গত ১৪ জানুয়ারি টটেনহ্যাম হটস্পারের বিপক্ষে ম্যাচ দিয়ে ফেরার আগে দলের মোট ২২টি ম্যাচে বাইরে থাকতে হয় তাকে।

চলতি মৌসুমে ভীষণ বাজে সময়ের মধ্য দিয়ে যাওয়া ইউনাইটেড সম্প্রতি কেবলই ছন্দে ফেরার আভাস দিচ্ছে, তার মধ্যেই হারাতে হলো মার্তিনেজকে। ২৩ ম্যাচে ৩৮ পয়েন্ট নিয়ে লিগে ষষ্ঠ স্থানে আছে টেন হাগের দল। তাদের চেয়ে ১৩ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে লিভারপুল।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা