× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

উদ্বোধনী ম্যাচ মেক্সিকোয়, ফাইনাল নিউজার্সিতে

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ১৩:২১ পিএম

অ্যাজটেকা স্টেডিয়ামটি ১৯৮৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে দিয়েগো ম্যারাডোনার বিখ্যাত 'হ্যান্ড অফ গড' গোল দেখেছিল। ছবি : এক্স

অ্যাজটেকা স্টেডিয়ামটি ১৯৮৬ সালে ইংল্যান্ডের বিপক্ষে দিয়েগো ম্যারাডোনার বিখ্যাত 'হ্যান্ড অফ গড' গোল দেখেছিল। ছবি : এক্স

২০২৬ সালে অনুষ্ঠেয বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচ আয়োজনের দায়িত্ব পেয়েছে সহ-আয়োজক মেক্সিকোর রাজধানী মেক্সিকো সিটি। টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রের নিউজার্সিতে।

আজ সোমবার বিশ্বকাপের সূচি প্রকাশ করেছে ফিফা। কোন কোন ভেন্যুতে ম্যাচ আয়োজন হবে তা জানিয়েছেন ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো। তার সঙ্গে মঞ্চে ছিলেন মার্কিন কমেডিয়ান ও অভিনেতা কেভিন হার্ট, ড্রেক এবং সেলেব্রিটি কিম কার্দাশিয়ান।  

৪৮ দলের ওই বিশ্বকাপের ১০৪টি ম্যাচ আয়োজন করবে মেক্সিকো, যুক্তরাষ্ট্র ও কানাডা। এবারই প্রথম দীর্ঘ ৩৯ দিন ধরে চলবে বিশ্বকাপ। কাতার বিশ্বকাপের চেয়ে ১০ দিন বেশি। কোয়ার্টার ফাইনাল এবং সেমিফাইনালের দুই ভেন্যু ক্যানসাস ও ডালাস। এই দুটির ভেন্যুর মধ্যে দূরত্ব প্রায় ৫০০ মাইল। লস অ্যাঞ্জেলেস ও আটলান্টাতেও অনুষ্ঠিত হবে ম্যাচ। যেখানে দুই ভেন্যুর মধ্যে দূরত্ব প্রায় ২২০০ মাইল।

ফিফার ঘোষণা অনুযায়ী, ২০২৬ সালের ১১ জুন মাঠে গড়াবে আসরের প্রথম ম্যাচ। ভেন্যু মেক্সিকো সিটির বিখ্যাত আজতেকা স্টেডিয়াম। ১৯৮৬ বিশ্বকাপে এই মাঠ আর্জেন্টাইন কিংবদন্তি দিয়েগো ম্যারাডোনার সেই বিখ্যাত 'হ্যান্ড অব গড' ও 'গোল অব দ্য সেঞ্চুরি' খ্যাত দুই গোলের সাক্ষী হয়েছিল। ১৯৭০ ও ১৯৮৬ বিশ্বকাপের ফাইনালও হয়েছিল এই মাঠেই। স্টেডিয়ামটির দর্শক ধারণক্ষমতা ৮৩ হাজার।

অন্যদিকে ২০২৬ বিশ্বকাপের ফাইনাল হবে ১৯ জুলাই। ফাইনালের ভেন্যু নিউজার্সির মেটলাইভ স্টেডিয়াম মূলত আমেরিকান ফুটবল টিম নিউইয়র্ক জায়ান্টস এবং নিউইয়র্ক জেটসের ঘরের মাঠ। নিউজার্সির ইস্ট রাদারফোর্ডে অবস্থিত এই স্টেডিয়ামে একসঙ্গে ৮২ হাজার ৫০০ দর্শক খেলা উপভোগ করতে পারেন। ১৯৯৪ বিশ্বকাপের অন্যতম ভেন্যু ছিল এটি। আর তৃতীয় স্থান নির্ধারণী ম্যাচ হবে লিওনেল মেসির ইন্টার মায়ামির স্টেডিয়ামে।  

২০২৬ বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালের ৮টি ম্যাচ হবে যুক্তরাষ্ট্রের কয়েকটি শহরে- লস অ্যাঞ্জেলেস, ক্যানসাস সিটি, মায়ামি এবং বোস্টন। সেমিফাইনালের দুই ভেন্যু হচ্ছে ডালাস ও আটলান্টা। এর মধ্যে ডালাস সবমিলিয়ে আয়োজন করবে ৯টি ম্যাচ। তিন আয়োজক দেশ গ্রুপ পর্বে নিজেদের সব ম্যাচ ঘরের মাঠেই খেলবে। নতুন ফরম্যাট অনুযায়ী ৪৮ দলকে ১২টি গ্রুপে ভাগ করা হবে। প্রতি গ্রুপে দল থাকবে ৪টি করে। এবারই প্রথম ৩২ দলের নকআউট পর্ব দেখা যাবে। ২০২৫ সালে বিশ্বকাপের ড্র অনুষ্ঠিত হবে।  

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা