× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

লিভারপুলকে হারিয়ে শিরোপায় চোখ আর্সেনালের

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৩০ এএম

আপডেট : ০৫ ফেব্রুয়ারি ২০২৪ ১১:৪১ এএম

লিভারপুলকে হারিয়ে শিরোপায় চোখ আর্সেনালের

লিগ টেবিলে বেশ কিছুদিন ধরে রাখা লিভারপুলের এককাধিপত্য বোধহয় শেষের পথে। নিজেদের ভুলে গতকাল হাড্ডাহাড্ডি ম্যাচে আর্সেনালের কাছে হেরে গেছে অল রেডরা। গানার্সদের বস মিকেল আর্তেতা সেখানেই দেখছেন আশা, শীর্ষের সঙ্গে ব্যবধান কমিয়ে  শিরোপার স্বপ্নও দেখছে আর্সেনাল।

এমিরেটস স্টেডিয়ামে রবিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ৩-১ গোলে জয় পায় আর্সেনাল। বুকায়ো সাকা এগিয়ে নেওয়ার পর গ্যাব্রিয়েল ম্যাগালহায়েস নিজেদের জালে বল পাঠালে সমতায় ফেরে লিভারপুল। দ্বিতীয়ার্ধে গ্যাব্রিয়েল মার্তিনেল্লি গোল করে আর্সেনালকে আবারও এগিয়ে নেওয়ার পর ব্যবধান আরও বাড়ান লিয়েন্দ্রো ট্রসার্ড।

আর্সেনাল জয় পেলেও টেবিলের শীর্ষেই আছে লিভারপুল। ২৩ ম্যাচে তাদের পয়েন্ট ৫১। ২ পয়েন্ট কম নিয়ে দুইয়ে রয়েছে আর্সেনাল। আর দুই ম্যাচ কম খেলা ম্যানচেস্টার সিটি ৪৬ পয়েন্ট নিয়ে আছে তিনে।

শিরোপা জয়ের দৌড়ে নিজেদের বড় সম্ভাবনা দেখছেন আর্তেতা, ‘এটা নিশ্চিত যে শিরোপা জয়ের দৌড়ে আমরা দারুণভাবে টিকে আছি। এভাবেই খেলা চালিয়ে যেতে চাই। এবারের মৌসুমের শুরু থেকে সত্যিই আমরা ধারাবাহিক ছিলাম। তা না হলে আজ আমরা এখানে থাকতাম না।’

নিজেদের প্ল্যানে আরও একবার শিরোপা জেতার চেষ্টা করতে চান গানার্সদের বস, ‘মৌসুমের শুরু থেকে ম্যাচ বাই ম্যাচ খেলার চেষ্টা করেছি। বাকি কাজটা নির্ভর করছে দলের ছন্দে থাকা খেলোয়াড়দের সঠিক সময়ে দলে পাওয়া। গত মৌসুমে এটা শিখেছি। দেখা যাক আরও একবার চেষ্টা করে।’

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা