× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ

গোলশূন্য ড্রয়ে বিরতিতে বাংলাদেশ-ভারত

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৪ ফেব্রুয়ারি ২০২৪ ১৯:৫৭ পিএম

গোলশূন্য ড্রয়ে বিরতিতে বাংলাদেশ-ভারত

খেলা শুরুর পর থেকে একের পর এক আক্রমণে বাংলাদেশের রক্ষণ কাঁপিয়েছে ভারত। তবে গোলরক্ষক এবং বাংলাদেশের রক্ষণভাগ ছিল সজাগ। পাল্টা আক্রমনে বেশ কয়েকবার বাংলাদেশ উঠেছে যদিও, কিন্ত উল্লেখ করার মতো আক্রমণ ছিল না একটিও। প্রথমার্ধে একটিও অন টার্গেটে শট নিতে পারার আক্ষেপ ঘুঁচে এই অর্ধের অন্তিম মুহূর্তে। এ সময়ে আফিদা খন্দকারের দারুণ শটটি একটুর জন্য জাল খুঁজে পায়নি। ওই শটের পর গোলশূন্য ড্রয়ে শেষ হয়ে বাংলাদেশ-ভারত সাফ অনূর্ধ্ব-১৯ নারী চ্যাম্পিয়নশিপ লিগ পর্ব ম্যাচের প্রথমার্ধ। 

বীরশ্রেষ্ঠ শহীদ সিপাহী মোস্তফা কামাল স্টেডিয়ামে রবিবার খেলার দ্বিতীয় মিনিটে ফ্রি কিক নিতে আসেন অধিনায়ক আফিদা। মাঝ মাঠ থেকে নেওয়া তার শটটি ভারতের গোলপোস্টের উপর কাঁপিয়ে দেয়। একটু পরেই পাল্টা আক্রমনে ওঠে ভারত। কিন্তু বিপদ বাড়ার আগেই বাংলাদেশের রক্ষণভাগ ভারতের আক্রমণ আটকে দেয়। ১২ মিনিটের সময় অল্পের জন্য বিপদ ঘটেনি। বা প্রান্তে অনেকটা ফাঁকায় বল পেয়ে গোল শট নেন ভারতের নেহা। ডানপ্রান্তে ঝাঁপিয়ে পড়লেও বলের নাগাল পাননি গোলরক্ষক স্বর্না রানী মন্ডল। তবে নেহার কোনাকুনি শটটি চলে যায় গোলটেপাস্ট ঘেঁষে।

শুরুর একাদশ দল: স্বর্না রানী মন্ডল (গোলরক্ষক), আফিদা খন্দকার (অধিনায়ক), জয়নব বিবি রিতা, মোসাম্মত সুরমা জান্নাত, মোসাম্মত মুনকি আক্তার, স্বপ্না রান, মোসাম্মত সাগরিকা, পূজা দাস, উমেহলা মারমা, মোসাম্মত ইতি খাতুন ও মোসাম্মত বন্যা খাতুন।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা