× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

ম্যাথুস ১৪১, চান্দিমাল ১০৭, শ্রীলঙ্কার লিড ২১২

প্রবা প্রতিবেদন

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ২৩:৩১ পিএম

দিনেশ চান্দিমাল এর সঙ্গে ২৩২ রানের পার্টনারশিপ গড়েন অ্যাঞ্জেলো ম্যাথুস

দিনেশ চান্দিমাল এর সঙ্গে ২৩২ রানের পার্টনারশিপ গড়েন অ্যাঞ্জেলো ম্যাথুস

কলম্বোতে ব্যাটিং তাণ্ডব চালাচ্ছে শ্রীলঙ্কা। আফগানিস্তানের বোলারদের কচুকাটা করে এগিয়ে যাচ্ছে তরতরিয়ে। লিড নিল ২১২ রানের। অসাধারণ ব্যাটিং দৃঢ়তায় সেঞ্চুরি হাঁকিয়েছেন অ্যাঞ্জেলো ম্যাথুস। তার সঙ্গে ব্যাটিংয়ে ঝলক দেখান দিনেশ চান্দিমাল। চতুর্থ উইকেটে দুজনে মিলে ৩৮১ বলে ২৩২ রানের দারুণ এক জুটি গড়েন।

জাদুকরী তিন অঙ্কের দেখা পান লঙ্কান এ তারকা ব্যাটারও। দুজনের জোড়া শতকে রান পাহাড়ে উঠে গেছে শ্রীলঙ্কা। দ্বিতীয় দিন শেষে স্বাগতিকরা প্রথম ইনিংসে ৬ উইকেট হারিয়ে সংগ্রহ করেছে ৪১০ রান।

একমাত্র টেস্টে লঙ্কানদের শুরুটাই ছিল দুর্দান্ত। উদ্বোধনী জুটিতে তুলে ফেলে তারা ৯৩ রান। ৩ উইকেট যাওয়ার আগেই ১৪৮ রানের মাইলফলক ছুঁয়ে ফেলে ক্যাপ্টন ধনঞ্জয়া ডি সিলভার দল।

২৫৯ বলে ১৪ বাউন্ডারি ও ৩ ছক্কায় ম্যাথুস খেলেন ১৪১ রানের চমৎকার এক ইনিংস। ১৮১ বলে ১০ চার ও ১ ছক্কায় ১০৭ রানের দারুণ এক ইনিংস খেলে থামেন চান্দিমাল। তার সঙ্গে দলীয় স্কোরে ৭৭ রান যোগ করেন দিমুথ করুনারত্নে।

আর ৩৭ রান আসে ওপেনার নিশান মাদুশঙ্কার ব্যাট ছুঁয়ে। আফগানদের হয়ে দুটি করে উইকেট নেন নাভিদ জাদরান ও কায়েস আহমেদ। প্রথম দিন বিশ্ব ফার্নান্দো, আসিথা ফার্নান্দো ও প্রবথ জয়াসুরিয়ার আগুন বোলিংয়ে প্রথম ইনিংসে ১৯৮ রানেই গুটিয়ে যায় আফগানিস্তান।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা