× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

মৌসুমে প্রথম জয় চট্টগ্রাম আবাহনীর

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৮:৫৪ পিএম

মৌসুমের প্রথম জয় পেল চট্টগ্রাম আবাহনী। ছবি : সংগৃহীত

মৌসুমের প্রথম জয় পেল চট্টগ্রাম আবাহনী। ছবি : সংগৃহীত

প্রধান কোচ ছাড়াই প্রিমিয়ার লিগে আগের ম্যাচে ব্রাদার্স ইউনিয়নকে হারিয়েছিল শেখ জামাল। জুলফিকার মাহমুদ মিন্টু দায়িত্ব নেওয়ার পর টিম ম্যানেজমেন্টের প্রত্যাশা ছিল অনেক। কিন্তু তার অধীনে গতকাল শনিবার চট্টগ্রাম আবাহনীর বিপক্ষে হেরেছে শেখ জামাল। ২-০ গোলে ঢাকার ক্লাবলে ঢাকার ক্লাবটিকে অবনমন অঞ্চলে ঠেলে মৌসুমের প্রথম জয় তুলে নিয়েছে চট্টগ্রামের দলটি।

গোপালগঞ্জের শেখ ফজলুল হক মণি স্টেডিয়ামে গোলের প্রথম সুযোগটা পেয়েছিল শেখ জামালেই। কিন্তু ফিনিশিং ব্যর্থতায় লক্ষ্যভেদ হয়নি। সাজ্জাদ-ফাহিমরা প্রতিপক্ষের সীমানায় বল নিয়ে গেলেও গোলরক্ষকের তেমন কঠিন পরীক্ষা নিতে পারেননি। বিরতির আগে ফাহিম পোস্টে বল জড়ালেও রেফারি আগেই অফসাইডের বাঁশি বাজান। দ্বিতীয়ার্ধে চট্টগ্রাম আবাহনী দারুণ পারফরম্যান্স দেখায়। আক্রমণে এগিয়ে দুটি গোলও আদায় করে নেয় তারা। ৫৩ মিনিটে সাবেক ক্লাবের বিপক্ষে গোল পান মান্নাপ রাব্বি। একক প্রচেষ্টায়  ডিফেন্ডারদের কাটিয়ে বক্সে ঢুকে গোলরক্ষকের পাশ দিয়ে নিঁখুতভাবে নিশানাভেদ করেন এই মিডফিল্ডার। 

এরপর ৯০ মিনিটে ফ্রি-কিক থেকে ডেভিড ইফেগুই গোল করে শেখ জামালের বিপক্ষে জয় নিশ্চিত করেন। লিগে ৬ ম্যাচে চতুর্থ হারে আগের ৬ পয়েন্ট নিয়ে শেখ জামাল আছে ষষ্ঠ স্থানে। সমান ম্যাচে চট্টগ্রাম আবাহনীরও সমান ৬ পয়েন্ট, তবে গোলগড়ে অষ্টম স্থানে উঠে এসেছে তারা। দিনের অন্য ম্যাচে ব্রাদার্স ইউনিয়নের বিপক্ষে ২-২ গোলে ড্র নিয়ে মাঠ ছেড়েছে ফর্টিস এফসি।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা