× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

অল্পতেই বাধা পড়ল পাকিস্তান

সেমির সমীকরণ সহজ করলেন যুবারা

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:১৮ পিএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১৭:৪৯ পিএম

বর্ষণের গতিতে কাবু হয়েছেন পাকিস্তানের ব্যাটাররা— গেটি ইমেজস

বর্ষণের গতিতে কাবু হয়েছেন পাকিস্তানের ব্যাটাররা— গেটি ইমেজস

পাকিস্তানের শুধু জিতলেই হবে, কিন্তু বাংলাদেশের সামনে সমীকরণ বেশ প্যাঁচাল। বেনোনিতে আজ শনিবার প্রথমত জিততে হবে, তারপরও জুনিয়র টাইগারদের চোখ রাখতে হবে নিট রান রেটেও। জটিল সেই সমীকরণ বোলিংয়ে বেশ সহজ করে দিয়েছেন বর্ষণ-জীবনরা। অনূর্ধ্ব ১৯ বিশ্বকাপের সুপার সিক্সের দ্বিতীয় ম্যাচে পাকিস্তানের যুবারা আনতে পেরেছে ১৫৫ রান। রাব্বি-শিবলীদের এই রান পেরোতে হবে ৩৮.১ ওভারের মাঝে। তবেই সেমিফাইনালের টিকিট নিশ্চিত করতে পারবে বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকার উইলমোর পার্কে টস হেরে পাকিস্তান পড়েছিল টাইগারদের বোলিং তোপে। ‍সুপার সিক্সে নেপালের বিপক্ষে তাণ্ডব চালানো বর্ষণ আজও দেখিয়েছেন আগ্রাসন। সঙ্গে শেখ পারভেজ জীবনও দেখিয়েছেন ঘূর্ণি। তাতেই দেড়শ ছাড়িয়ে বেশিদূর যেতে পারেনি পাকিস্তান। শেষ চারে যেতে পাকিস্তান উল্টো এবার বড় চাপে।

শক্তিসামর্থ্য, পরিসংখ্যান কিংবা আসরে অবস্থান— এগিয়ে থাকা পাকিস্তানের বিপক্ষে কঠিন সমীকরণ মাথায় রেখে লড়ছেন রাব্বিরা। অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে বেনোনিতে তাপ ছড়ানো মহাদ্বৈরথে পাকিস্তান যুবাদের ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছিলেন রাব্বি। প্রতিপক্ষের শুরুটা ভালো হলেও সেটি বেশি সময় টিকতে দেননি বর্ষণ। আগের ম্যাচে চার উইকেট নেওয়া বর্ষণ নিয়েছেন চার উইকেট। জীবন ফিরিয়েছেন চার পাকিস্তানি ব্যাটারকে। শুরু থেকে ধুঁকতে থাকা দলটিকে শেষদিকে দেড়শ ছাড়াতে ৩৪ রানের ইনিংস খেলেছেন আরাফাত মিনহাজ। পাকিস্তানের হয়ে ইনিংসের দ্বিতীয় সর্বোচ্চ ২৬ রান এসেছে ওপেনার শাহজিব খানের ব্যাটে। বাকি সবাই ধুঁকেছে কখনও টাইগার পেসে, কখনও স্পিন ঘূর্ণিতে।  

নক আউটে রূপ নেওয়া ম্যাচে সবকিছুতেই এগিয়ে ছিল পাকিস্তান। তাদের ঝুলিতে আছে ৬ পয়েন্ট। বাংলাদেশের অর্জন সেখানে ৪ পয়েন্ট। ম্যাচ যদি পরিত্যক্ত কিংবা টাই হয় তবে সেমির আগে বিদায়ঘণ্টা বেজে যাবে রাব্বিদের। পাকিস্তানের নিট রান রেট ১.০৬৪। বাংলাদেশের নিট রান রেট ০.৩৪৮। অর্থাৎ জিতলেই হবে না, সেমির রেসে থাকার জন্য রান রেটের হিসাবও মেলাতে হবে রাব্বিদের। পাকিস্তানের বোলারদের বিপক্ষে আরিফুল-শিবলীরা সময় পাবেন ৩৮.১ ওভার পর্যন্ত। প্রথমত ম্যাচটি জিততে হবে এবং রাব্বিদের নির্ধারিত ওভারের মাঝেই জিততে হবে, তাহলেই ভারতের পর আরেকটি দল হিসেবে গ্রুপ থেকে শেষ চার নিশ্চিত করবে বাংলাদেশ।

শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা