প্রবা প্রতিবেদন
প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ০২:০০ এএম
আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ০২:১০ এএম
বিশ্ব ফার্নান্দো উইকেট উদযাপন
ব্যাট হাতে ঝলক দেখালেন রহমত শাহ। দাপুটে ব্যাটিংয়ে সেঞ্চুরির আভাসও দিলেন। কিন্তু নাহ। হলো না। হতাশ করলেন ওয়ান ডাউনে নামা এ আফগান ব্যাটার। নার্ভাস নাইটিতেই ফিরলেন রহমত। রহমত ৯১ রানের দারুণ এক ইনিংস খেলেছেন। ১৩ বাউন্ডারিতে সাজানো তার ১৩৯ বলের ইনিংসই আফগানিস্তানের ইনিংসের সবচেয়ে আকর্ষণীয় অংশ।
কিন্তু তারপরও বিশ্ব ফার্নান্দো ও আসিথা ফার্নান্দোর পেস ঝড়ের সঙ্গে প্রবাথ জয়াসুরিয়া ঘূর্ণিজাদুতে সফরকারীদের প্রথম ইনিংস থেমেছে ১৯৮ রানে। দলের ধ্বংসস্তূপের মাঝে রহমত মশাল হয়ে না জ্বললে আরও বড় লজ্জায় পড়তে হতো হাশমতউল্লাহ শাহিদিদের।
বাকি ব্যাটাররা যেন তাসের ঘরের মতো উড়ে বেড়িয়েছেন আকাশে। অন্যরা কেউ ৪০-এর ঘরেও যেতে পারেননি। নূর আণি জাদরান যোগ করেন ৩১ রান। ইকরাম আলিখিল ও কাইস আহমদ ২১ রান করে এনে দেন দলীয় স্কোরে। কলম্বো টেস্টের প্রথম ইনিংসে অল্প রানেই গুটিয়ে গেছেন অতিথিরা।
দুর্দান্ত বোলিংয়ের পর প্রথম দিনের শেষদিকে ব্যাট হাতে নেমে দারুণ খেলেছে শ্রীলঙ্কা। কোনো উইকেট না হারিয়েই তারা তুলে ফেলেছে ৮০ রান। লঙ্কানরা এখনও ১১৮ রানে পিছিয়ে।