× ই-পেপার প্রচ্ছদ সর্বশেষ বাংলাদেশ রাজনীতি দেশজুড়ে বিশ্বজুড়ে বাণিজ্য খেলা বিনোদন মতামত চাকরি শিক্ষা আজকের কার্টুন ফিচার সকল বিভাগ ছবি ভিডিও লেখক আর্কাইভ কনভার্টার

বাংলাদেশ-শ্রীলঙ্কা সিরিজের সূচি প্রকাশ

প্রবা প্রতিবেদক

প্রকাশ : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ০১:৫৮ এএম

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৪ ১১:০৭ এএম

১ মার্চ ঢাকায় পা রাখবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ফাইল ছবি

১ মার্চ ঢাকায় পা রাখবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। ফাইল ছবি

আগেই জানা গিয়েছিল, বিপিএলের পর শ্রীলঙ্কার বিপক্ষে খেলতে নামবে বাংলাদেশ দল। পূর্ণাঙ্গ সিরিজে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টির পাশাপাশি দুটি টেস্ট ম্যাচে লঙ্কানদের মোকাবিলা করবে টাইগাররা। এবার জানা গেল, ঘরের মাঠে হতে যাওয়া সিরিজের সময়সূচি।

শুক্রবার (২ ফেব্রুয়ারি) সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে শ্রীলঙ্কার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজের সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। মার্চে শুরু হতে যাওয়া এ সিরিজের সব ম্যাচ হবে সিলেট ও চট্টগ্রামের ভেন্যুতে।


বাংলাদেশের বিপক্ষে সিরিজ খেলতে ১ মার্চ ঢাকায় পা রাখবে শ্রীলঙ্কা ক্রিকেট দল। এরপর সেখান থেকে তারা সরাসরি যাত্রা করবে চায়ের নগরী সিলেটের উদ্দেশে। সেখানে মাঠের লড়াই শুরু হবে টি-টোয়েন্টি সিরিজ দিয়ে।


৪, ৬ ও ৯ মার্চ সিলেট আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামে হবে সংক্ষিপ্ত সংস্করণের এ সিরিজ। প্রথম দুই টি-টোয়েন্টি শুরু হবে সন্ধ্যা ৬টায়। তবে শেষ ম্যাচ গড়াবে বিকাল ৩টায়।


এরপর চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে হবে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। ১৩, ১৫ ও ১৮ মার্চ হবে ওয়ানডে সিরিজের খেলা। প্রথম দুই ওয়ানডে শুরু হবে দুপুর আড়াইটায়। আর শেষ ওয়ানডে শুরু হবে সকাল ১০টায়।


চট্টগ্রাম যাত্রা শেষে দুই দল আবার ফিরবে সিলেটে। সেখানে ২২ মার্চ শুরু হবে দুই ম্যাচ সিরিজের প্রথম টেস্ট। এরপর আবার চট্টগ্রামে ফিরে ৩০ মার্চ মুখোমুখি হবে দ্বিতীয় টেস্টে। প্রতিদিন সকাল ১০টায় শুরু হবে খেলা।



শেয়ার করুন-

মন্তব্য করুন

Protidiner Bangladesh

সম্পাদক : মারুফ কামাল খান

প্রকাশক : কাউসার আহমেদ অপু

রংধনু কর্পোরেট, ক- ২৭১ (১০ম তলা) ব্লক-সি, প্রগতি সরণি, কুড়িল (বিশ্বরোড) ঢাকা -১২২৯

যোগাযোগ

প্রধান কার্যালয়: +৮৮০৯৬১১৬৭৭৬৯৬ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (প্রিন্ট): +৮৮০৯৬১১৬৭৭৮১০, +৮৮০১৮৮০৭৪৪৫৮০ | ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন (অনলাইন): +৮৮০১৮৮০৭৪৪৫৮০, +৮৮০১৭৯৯৪৪৯৫৫৯ । ই-মেইল: [email protected]

সার্কুলেশন: +৮৮০৯৬১১৬৭৭৮০৭, +৮৮০১৮৮০৭৪৪৩৩২ । ই-মেইল: [email protected]

বিজ্ঞাপন মূল্য তালিকা